গ্রুপ পর্বের সব সমীকরণ শেষ। এবার শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ নকআউট পর্ব, যেখানে প্রতিটি ম্যাচই ‘ডু অর ডাই’। এই পর্বের প্রথম চারটি ম্যাচের সূচি প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী ২৯ জুন দিবাগত রাত থেকে শুরু হবে সেরা ১৬-এ জায়গা নিশ্চিত করার লড়াই।

দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে স্বাগতিক কানাডার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট্রের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচ পরিচালনা করবেন পর্তুগালের রেফারি জোয়াও পিনহেইরো।
একই দিনে ফুটবলপ্রেমীদের অপেক্ষায় রয়েছে আরেকটি আকর্ষণীয় লড়াই। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ এশিয়ার শক্তিশালী দল জাপান। হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচটি বাংলাদেশ সময় ২৯ জুন রাত ১১টায় শুরু হবে।
৩০ জুন অনুষ্ঠিত হবে নকআউট পর্বের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। বোস্টনের স্টেডিয়ামে মুখোমুখি হবে মরক্কো ও নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে এই ম্যাচ।
এদিকে দ্বিতীয় রাউন্ডের আরেকটি ম্যাচেও সূচি চূড়ান্ত হয়েছে। স্বাগতিক যুক্তরাষ্ট্র লড়বে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ জুলাই ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায়।
এ পর্যন্ত নকআউট পর্বের চারটি ম্যাচের সময়সূচি নিশ্চিত করা হয়েছে। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো শেষ হওয়ার পর অবশিষ্ট ১২টি ম্যাচের সূচিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে ফিফা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
নকআউট পর্বে ড্রয়ের কোনো সুযোগ নেই। নির্ধারিত ৯০ মিনিটে ফলাফল অমীমাংসিত থাকলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও সমতা থাকলে পেনাল্টি টাইব্রেকারে নির্ধারিত হবে জয়-পরাজয়। বিজয়ী দল উঠবে পরবর্তী রাউন্ডে, আর পরাজিত দলের শেষ হবে বিশ্বকাপ অভিযান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



