
Advertisement
১০৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। প্রতিবেদন লেখার সময় টাইগারদের সংগ্রহ ২ উইকেটে ৩১ রান। তামিম ইকবাল ২৯ রানে ব্যাট করছেন। শ্রীলঙ্কার পক্ষে দুটি উইকেটই নিয়েছেন পেসার সুরাঙ্গা লাকমল।
দলীয় ২১ রানে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ। আর রানের খাতা খোলার আগেই বোল্ড হন শান্ত। তবে তামিম খেলছেন স্বভাবসূলভ ইনিংস। ২৯ বলে ২ ছক্কা ও ৩ চারের সাহায্যে ২৯ রান করেছেন তিনি।
এদিকে বাংলাদেশের প্রথম ইনিংসে ৫৪১ রানের জবাবে নিজেরে প্রথম ইনিংসে ৬৪৮ রান করে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



