Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা দ্বিতীয় ওয়ানডেতে আরও উন্নতি করার আহ্বান ডোমিঙ্গোর
ক্রিকেট (Cricket) খেলাধুলা

দ্বিতীয় ওয়ানডেতে আরও উন্নতি করার আহ্বান ডোমিঙ্গোর

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 24, 2022Updated:February 24, 20223 Mins Read

স্পোর্টস ডেস্ক: সফরকারী আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিততে আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে আরো ভাল ক্রিকেট খেলতে   বিশেষ করে  টপ অর্ডার এবং বোলিংয়ে  আরও উন্নতি করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

দ্বিতীয় ওয়ানডেতে আরও উন্নতি করার আহ্বান ডোমিঙ্গোর
ফাইল ছবি
Advertisement

ডোমিঙ্গো জানান, আফিফ হোসেন এবং মেহেদি হাসান মিরাজের মহাকাব্যিক দু’টি ইনিংসের সুবাদে প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের স্বাদ পায় পেয়েছে বাংলাদেশ  কিন্তু টপ-অর্ডারদের ব্যর্থতায় জয়ের আশাই করেনি টাইগাররা।

ডোমিঙ্গো আজ বলেন, ‘আগামীকালের খেলায় আমাদের আরও ভালো ক্রিকেট খেলতে হবে। গতকাল আমরা ১৩টি ওয়াইড বল করেছি। আমরা একটা ক্যাচ মিস করেছি। ৪৫ রান তুরতেই আমাদের ৬ উইকেট পড়ে গেছে। গতকালের পারফরমেন্সের পর প্রতিটি বিভাগে আমাদের আরও উন্নতি দরকার। আমাদের একটি দুর্দান্ত জুটি ছিল (যা আমাদের জয় নিশ্চিত করে)।’

এমন মন্তব্যের পর ডোমিঙ্গো জানান, প্রথম ম্যাচে টপ-অর্ডার ব্যাটাররা হতাশ করেছে। সাকিব ছাড়া প্রথম ছয় ব্যাটারের কেউই দু’অংকে পা রাখতে পারেননি।

ডোমিঙ্গো জানান, আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে নিজেদের সেরাটা দিয়ে মাঠে নামতে বদ্ধপরিকর তার দল।

তিনি বলেন, ‘আরও ভালো খেলতে হবে (পরের ম্যাচে)। আমাদের সেরা মানের উপরের সারির ব্যাটিং অর্ডার আছে। একমাস পর টি-টোয়েন্টি থেকে বেরিয়ে এসেছে ছেলেরা। গতকাল তাদের পারফরমেন্স হতাশজনক ছিলো। তবে আমি আগামীকাল আরও ভাল ব্যাটিং পারফরমেন্স আশা করছি।’

ডোমিঙ্গো আরও বলেন, ‘তাদের সোজা খেলতে হবে। তাদের বাঁ-হাতি পেসার (ফজলহক ফারুকি) গতকাল ভালো স্পেল করেছেন। তিনি কিছু ভালো বল করেছেন- লিটন, রাব্বি ও মুশফিককে। আগামীকাল ফারুকিকে আরও ভালভাবে মোকাবিলা করতে হবে আমাদের।’

শীর্ষ ছয় ব্যাটারের বিপর্যয়কর ব্যাটিংয়ের কারণে, বাংলাদেশের ৪৫ রানে ৬ উইকেট হারিয়েছিলো। এতে ম্যাচ জয়ের আশা প্রায় শেষই হয়ে যায়। তবে আফিফ হোসেন এবং মেহেদি হাসান মিরাজ সপ্তম উইকেট অবিচ্ছিন্ন রেকর্ড ১৭৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের স্বাদ পাইয়ে দেন।

ডোমিঙ্গো বলেন, ‘মিরাজ যখন ব্যাট করতে যান, আমি শ্রীকে (বিশ্লেষক শ্রীনিবাসন) বলেছিলাম যে, তারা ১৫০ করবে। তাসকিন এবং শরিফুলকে নিয়ে আসতে আমাদের এখনও ১৫ রান দরকার পড়ে। এই মুহুর্তে ব্যাটিংয়ে মিরাজ অনেক আত্মবিশ্বাসী।’

তিনি বলেন, ‘টেস্টে মিরাজের সেঞ্চুরি আছে। নিউজিল্যান্ড ও বিপিএলে ভালো ব্যাটিং করেছে। আমি জানি এটা বিশ্বাস করা কঠিন শোনাচ্ছে, তখনো আমার মনে হয়েছে এটা করা আমাদের পক্ষে সম্ভব।  এটি ভালো উইকেট ছিল। রান-রেট ছিল আমাদের হাতে। আমি জানি আফিফ কতটা ভালো ক্রিকেটার। আমি টি-টোয়েন্টিতে আগেও তাকে এমনটা এটা করতে দেখেছি। আমি মনে করি, সে একজন অসাধারণ খেলোযয়াড়। সাদা বলে বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড় হবেন তিনি। গতকাল তাদের এমনভাবে ব্যাট করতে দেখে সত্যিই ভালো লেগেছে । আমি তাদের জুটির জন্য অত্যন্ত গর্বিত ছিলাম।’

ডোমিঙ্গো বলেন, যখন তাদের প্রয়োজনীয় রান ৬০-এ নেমে আসে, তখন তিনি বিশ্বাস করতে শুরু করেন, দল ম্যাচ জিততে পারে।

তিনি বলেন, ‘যখন রানের প্রয়োজন ৬০এ নেমে আসে, আমি ভেবেছিলাম আমাদের একটি ভাল সুযোগ আছে। ম্যাচ যখন আমাদের হাতেচলে আসে তখন তাদের বোলিংয়ে বিকল্প শেষ হয়ে যায়। উইকেট ভালোই ছিল। হালকা বিরতি আমাকে একটু নার্ভাস করেছিলো। এটি আমাদের গতিতে ছন্দপতন ঘটিয়েছে। আফিফ কিছুটা থমকে গেলেও শেষ পর্যন্ত দারুন পারফরমেন্স দেখিয়েছে।’ সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

July 13, 2026
ফিফা বিশ্বকাপ

প্রথমবার যে ইতিহাসের সাক্ষী হলো ফিফা বিশ্বকাপ

July 13, 2026
হালান্ড

আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

July 13, 2026

Latest News

বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

ফিফা বিশ্বকাপ

প্রথমবার যে ইতিহাসের সাক্ষী হলো ফিফা বিশ্বকাপ

হালান্ড

আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

fifa

২০৩০ সাল থেকেই কি ৬৪ দলের বিশ্বকাপ শুরু হবে?

মেসি

‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’

আর্জেন্টিনা

আর্জেন্টিনা কী বাড়তি সুবিধা পাচ্ছে, স্পষ্ট করল ভিএআরের পরিসংখ্যান

চোরের দলের ফুটবল খেলা কবে

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে

Argentina

ইংল্যান্ড-আর্জেন্টিনা কেন নিজেদের মধ্যে ম্যাচ খেলে না

স্কালোনি

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা : স্কালোনি

রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে নতুন দুই রেকর্ড গড়লেন মেসি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa