
প্রথম টেস্টের পরই ভাইরাস জ্বরে আক্রান্ত হয় ইংল্যান্ড শিবির। একে একে এগার জন খেলোয়াড় হয়ে পড়ে অসুস্থ! ফলে দ্বিতীয় টেস্টের আগে মাত্র একদিন পুরো দল নিয়ে অনুশীলন করতে পারে ইংল্যান্ড। ও অনুশীলন সেশনটিও খুব বেশি সিরিয়াস ছিলো না। অনুশীলন নিয়ে দলের খেলোয়াড়দের স্বাধীনতা দিয়েছিলো ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। তারপরও যতটা সম্ভব নিজেদের ঝালিয়ে নিয়েছে ইংল্যান্ডের খেলোয়াড়। এ ব্যাপারে ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড বলেন, ‘সবাই ফ্লুতে আক্রান্ত হয়েছিল। তাই দ্বিতীয় টেস্ট নিয়ে চিন্তায় ছিলাম আমরা। তবে এখন সকলেই সুস্থ। আশা করি ম্যাচে কোনো সমস্যা হবে না।’
ইংল্যান্ডের এখন বড় চিন্তা পেসার জোফরা আর্চারকে নিয়ে। কনুইয়ের ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত তিনি। গতকাল দলের ঐচ্ছিক অনুশীলনে মাত্র ৬টি বল ডেলিভার করতে পারেন তিনি। এরপর ব্যাথার কারণে মাঠ ছাড়েন আর্চার। তবে আর্চারকে খেলানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছে দলের ফিজিওরা। তবু ইংলিশ অধিনায়ক জো রুটের কণ্ঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়, ‘দ্বিতীয় টেস্টের জন্য আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। সাময়িক অসুস্থতা গ্রাস করলেও সবাই এখন ফিট আছে। আশা করছি ভালোভাবেই সিরিজে ফিরে আসব। সিরিজে সমতা আনতে জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না আমরা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



