
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু আজ (১৯ সেপ্টেম্বর) পাবনার সাথিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শারদীয় দূর্গাপূজা-২০২২ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দূর্গাপূজা-২০২২ পালনে নিরাপত্তা ব্যাবস্থা নিশ্ছিদ্র করার লক্ষ্যে পুলিশ বাহনীর পাশাপাশি আনসার মোতায়েন, সকল পূজা মণ্ডপ এলাকা মাদক ও ধুমপানমুক্ত রাখা, আগুন নির্বাপক ব্যবস্থা রাখার নির্দেশনা প্রদান করেন।
এসময় ডেপুটি স্পিকার পূজা উদযাপন কমিটিকে অতিরিক্ত নিরাপত্তা হিসেবে নিজস্ব ব্যবস্থাপনায় ক্লোজ সার্কিট ক্যামেরা ও নিজস্ব প্রহরী রাখার নির্দেশনা প্রদান করেন
উপজেলা পরিষদে আয়োজিত সাথিয়া উপজেলা সম্প্রীতি কমিটির সম্প্রীতি সমাবেশে মোঃ শামসুল হক টুকু বলেন, মাদক, ধুমপান ও অপরাধমুক্ত সমাজ গঠনে আপনাদের সকলের ভূমিকা রাখতে হবে। মনে রাখবেন, এই রাষ্ট্রের মালিক আপনি কাজেই রাষ্ট্রের ভালো মন্দের দায়িত্বটাও আপনার। আর এক্ষেত্রে সরকার হচ্ছে আপনার পরামর্শক।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাথিয়া বারোয়ারী কালী বাড়ী মন্দির কমিটি সুশীল চন্দ্র দাস। এছাড়া সাথিয়ার স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



