চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পুত্র ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জয়ী
হয়েছেন।

ধানের শীষের মীর হেলাল

Advertisement

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারিভাবে তার বিজয়ের তথ্য জানান উক্ত আসনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এ আসনে মোট ১৪৩টি ভোটকেন্দ্রের সবগুলোর গণনা সম্পন্ন হয়েছে। এতে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের মোহাম্মদ নাছির উদ্দীন মুনির পেয়েছেন ৪৪ হাজার ভোট। বেসরকারি ফল অনুযায়ী, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রায় ১ লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। উক্ত সংসদীয় আসনে শতকরা প্রায় ৪৫.১০ শতাংশ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

এদিকে চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর হেলালের ভূমিধস বিজয়ে হাটহাজারী বায়েজিদ এলাকার বিএনপি নেতা-কর্মী সহ সর্বস্তরের জনগণের মাঝে বাঁধ ভাঙা উল্লাসের সৃষ্টি হয়েছে। ব্যারিস্টার মীর হেলাল তাকে ধানের শীষের প্রতীকে ব্যাপকভাবে ভোট ও সমর্থন জানানোয় হাটহাজারী ও বায়েজিদের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রসঙ্গত, চট্টগ্রাম-৫ আসনটি একটি পৌরসভা, ১৪টি ইউনিয়ন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ২টি ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে মোট সাধারণ ভোটার সংখ্যা ৪ লাখ ৯৫ হাজার ১৪৬ জন। এরমধ্যে ২ লাখ ৫৪ হাজার ৬২৩ জন পুরুষ ভোটার। ২ লাখ ৪০ হাজার ৫২২ জন নারী ভোটার। হিজড়া ভোটার ১ জন। এছাড়া পোস্টাল ভোটার রয়েছেন ৬ হাজার ৭৭০ জন।

ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলাকারী বিএনপি নেতা বাবুগঞ্জ থেকে আটক

বিগত দেড় দশক ধরে নানা ঘটনায় আলোচিত শান্তির জনপদ খ্যাত বন্দর নগরী চট্টগ্রামের লাগোয়া কওমিপন্থিদের হেফাজতে ইসলাম বাংলাদেশ এর দুর্গ বলে খ্যাত ও বিএনপি’র ভোটব্যাংক হিসাবে বিবেচিত এই আসনটিতে নির্বাচনে লড়ছেন ৬ জন প্রার্থী। তারা হলেন-বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন (ধানের শীষ), ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ নাছির উদ্দীন মুনির (রিকশা), ইসলামী আন্দোলনের মতি উল্লাহ নূরী (হাতপাখা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ রফিকুল ইসলাম (চেয়ার), স্বতন্ত্র প্রার্থী ইমাম উদ্দিন রিয়াদ (ফুটবল) এবং বাংলাদেশ লেবার পার্টির মো. আলাউদ্দিন (আনারস)।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.