জুমবাংলা ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা বিভিন্ন অপকর্মে জড়িত তারা অনেকেই গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন, এখন সরকার কার কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সে বিষয়ে জানতে পারবেন। আজ মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দুর্নীতিবিরোধী সাম্প্রতিক অভিযান সম্পর্কে ওবায়দুল কাদের বলেছেন, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, এর শেষটা দেখবেন।
বিএনপি নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের দুর্নীতিবিরোধী অভিযানে বিএনপির আন্দোলন কর্মসূচিতে বাধা পড়েছে, তাই এই অভিযান তারা মানতে পারছে না। তারা শেখ হাসিনার সাফল্যে ঈর্ষান্বিত। তবে এ অভিযানে দেশের মানুষ খুশি বলে মন্তব্য করেছে তিনি।
মন্ত্রী-এমপিদের সম্পদের হিসাব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা প্রতিবছর প্রধানমন্ত্রীর কাছে সম্পদের হিসাব ও সরকারের কোষাগারে রাজস্ব দিয়ে থাকি। কোনো মন্ত্রী-এমপির আয়-ব্যয়ে অসঙ্গতি দেখলে তা নিয়ে রিপোর্ট করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



