
করাচিতে জন্মগ্রহণ করলেও মোহাম্মদ বশির থাকেন শিকাগোতে। সেখানে একটি রেস্তোরাঁ চালান তিনি। তবে পাকিস্তানের ম্যাচ থাকলেই তাকে গ্যালারিতে দেখা যায়। এই বশির চাচা আবার মহেন্দ্র সিং ধোনির বিরাট ভক্ত। নিজে পাকিস্তানি হলেও ধোনির জন্য তিনি ছুটে যেতেন মাঠে। এমনকী ধোনির হয়ে গলাও ফাটাতেন। বশির চাচা ঠিক করে ফেলেছেন, করোনা দূর হলে রাঁচি গিয়ে ধোনিকে শুভেচ্ছা জানাবেন।
বশির চাচা বলেন, ‘ধোনি যখন অবসর নিয়ে নিল, তখন আমিও আর খেলা দেখার জন্য কোথাও যাব না। সবাইকে একদিন সরে যেতে হয়, কিন্তু ধোনির অবসর আমাকে খুব দুঃখ দিয়েছে। তাকে বিদায় সংবর্ধনা দেওয়া উচিত ছিল।’
২০১১ বিশ্বকাপের সেমি ফাইনালে মোহালিতে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়েছিলেন বশির চাচা। কিন্তু টিকিট পাননি। ৬৫ বছরের ক্রিকেটভক্তকে সেদিন টিকিট জোগাড় করে দিয়েছিলেন তখনকার ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শুধু তাই নয়, ২০১৯ বিশ্বকাপেও ধোনি টিকিটের ব্যবস্থা করে দিয়েছিলেন বশির চাচার জন্য। ২০১৮ সালে এশিয়া কাপ চলাকালীন ধোনি তার হোটেল রুমে বশির চাচাকে ডেকে তার একটা জার্সি উপহার হিসেবে দিয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



