
বহু ম্যাচে ভারতীয় দল যখন বিপর্যয়ে পড়েছে, ঠাণ্ডা মাথায় ব্যাটিং কিংবা ক্যাপ্টেন্সি করে ম্যাচ বের করে আনতেন ধোনি। সেই তিনিই এবার একটি সংস্থার হয়ে প্রচারকাজ করতে গিয়ে বলেছেন, ‘আমি যখন ব্যাট করতে নামি তখন প্রথম পাঁচ-দশটা বল খেলার সময়ে আমার হৃৎপিণ্ডের গতি বেড়ে যায়। চাপ অনুভব করতে শুরু করি। ভয় পাই।’
উল্লেখ্য, গত ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্সে একের পর এক উইকেট হারিয়ে ভারতের পিঠ যখন দেওয়ালে ঠেকে গিয়েছিল, তখন রুখে দাঁড়ান ধোনি ও রবীন্দ্র জাদেজা। দুজনের জুটি জমে উঠতেই রান-আউট হয়ে যান ধোনি। ভারতেরও জয়ের স্বপ্নও শেষ হয়ে যায়। কিন্তু যতক্ষণ উইকেটে ছিলেন, ততক্ষণ ধোনির মাঝে কোনো টেনশন দেখা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



