Advertisement

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। শনিবার ভারতের সাবেক অধিনায়কের এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিচ্ছেন বিভিন্ন তারকারা। বাংলাদেশের ক্রিকেটাররাও রয়েছেন এই দলে।

টুইটারে মুশফিকুর রহিম লিখেছেন, ‘যেমন একজন কিংবদন্তি… অসাধারণ অধিনায়ক, দুর্দান্ত উইকেটরক্ষক, দুর্দান্ত ফিনিশার, দুর্দান্ত একজন মানুষ, এমন কতগুনাবলী। আপনাকে স্যালুট এবং বড় ধন্যবাদ মাহি ভাই।’

মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘আপনি আমার ক্রিকেট ক্যারিয়ারে অনেক বড় অনুপ্রেরণা। আমি সত্যিই আপনাকে শ্রদ্ধা করি এবং আপনার ক্রিকেটীয় সামর্থ্যগুলো খোঁজার চেষ্টা করি। আপনি যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন, যে অবস্থা চলুক না কেন আপনি যেভাবে নিজেকে শান্ত রাখেন তা অসাধারণ। যখন আপনার অবসরের ঘোষণা শুনলাম, সত্যিই তখন খুব খারাপ লেগেছে। ধন্যবাদ মাহি ভাই।’

ফেইসবুকে লিটন দাস ভারতের বিপক্ষে ম্যাচে নিজের ব্যাটিংয়ের একটি ছবি পোস্ট করেছেন। যার পেছনেই উইকেটরক্ষক হিসেবে ছিলেন ধোনি। ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিটন দাস লিখেছেন, ‘আপনার সঙ্গে একই মাঠে খেলার সুযোগ হয়েছিল আমার। খেলাটার একজন কিংবদন্তি।’

সাব্বির রহমান ধোনির সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করেছেন। ভারতীয় তারকার অবসরকে ‘হৃদয়বিদারক’ উল্লেখ করে লিখেছেন, ‘দীর্ঘ সময় ধরে ক্রিকেটকে স্মরণীয় মূহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। ক্রিকেট আপনাকে মিস করবে।’

রুবেল হোসেনও ধোনির সঙ্গে সেলফি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন এভাবে, ‘ক্রিকেটারের চেয়েও খেলাটার একজন সত্যিকারের ভদ্রলোক। স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.