Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘হটলাইন কমান্ডো’ নিয়ে আপনার দরজায়ও আসছেন সোহেল তাজ
জাতীয়

‘হটলাইন কমান্ডো’ নিয়ে আপনার দরজায়ও আসছেন সোহেল তাজ

By Saleh MohammadJuly 18, 2019Updated:July 18, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান দিতে লাইফস্টাইল বিষয়ক রিয়েলিটি শো ‘হটলাইন কমান্ডো’র মাধ্যমে আপনার দুয়ারে হাজির হবেন।

‘হটলাইন কমান্ডো’ নিয়ে আপনার দরজায়ও আসছেন সোহেল তাজ

Advertisement
বৃহস্পতিবার (১৮ জুলাই) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই শো’র বিস্তারিত তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে সোহেল তাজ বলেন, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য দরকার সোনার মানুষ, আর সোনার মানুষ তৈরি করতেই আমার এ উদ্যোগ। রাজনীতির বাইরে থেকেও মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকে এই পদক্ষেপ আমার। বহুদিন ধরেই দেশের মানুষ শারীরিক ও মানসিক স্বাস্থ্য, জীবন-যাপনের অভ্যাস ও ধরন, সচেতনতা ও দায়িত্ববোধের বিষয়গুলো নিয়ে আমি ভাবছিলাম। সে ভাবনা থেকেই জন্ম লাইফস্টাইল বিষয়ক রিয়েলিটি শো— হটলাইন কমান্ডো।’

সোহেল তাজ জানান, হটলাইন কমান্ডো টিম নিয়ে দেশের বিভিন্ন স্থানে গিয়ে নানান শ্রেণি-পেশার মানুষের দরজায় কড়া নাড়বো। জানতে চাইবো, তাদের জীবন-যাপনের অভ্যাস ও ধরন, স্বাস্থ্যগত সমস্যার কথা, খাদ্যাভ্যাস, বাসস্থান, কর্মপরিবেশ ও নানা সমস্যার কথা। সোহেল তাজের টিমের বিশেষজ্ঞ সদস্যরা মানুষকে সচেতন করবেন এবং হাতে-কলমে সহায়তা করবেন জীবন-যাপনের সহজ ও কার্যকর পথ বেছে নিতে।

তিনি আরও বলেন, ‘এই অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের ভেতরে যদি সচেতনতা বৃদ্ধি পায়, জীবনধারায় পরিবর্তন আসে, তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে এবং আমরা ভবিষ্যতে আরও উৎসাহ পাবো। দেশকে ফিট রাখতে হলে দেশের মানুষকে ফিট থাকতে হবে।’

এর আগে সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি প্রেজেন্টেশনের মাধ্যমে জানান, বাংলাদেশে প্রতিবছর অসংক্রামক রোগের কারণে প্রায় ৬০ ভাগ মানুষ মৃত্যুবরণ করেন, যার ১০০ ভাগ প্রতিরোধযোগ্য। কেবল জীবন অভ্যাস পরিবর্তনের মাধ্যমে এসব রোগ থেকে মুক্তি সম্ভব। এই মুক্তির পথগুলো আমরা খোঁজার চেষ্টা করবো।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানটি সম্প্রচার করবে বেসরকারি টিভি চ্যানেল আরটিভি। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই রিয়েলিটি শো ১৫ দিন অন্তর মঙ্গলবারে দেখানো হবে। এরইমধ্যে ১২ পর্বের অনুষ্ঠান প্রচারের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে হটলাইন কমান্ডোর টিম ছাড়াও উপস্থিত ছিলেন, আরটিভির সিইও আশিকুর রহমান, স্পন্সরের পক্ষে উপস্থিত ছিলেন র‌্যানকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী, মিতসুবিশির বিভাগীয় পরিচালকসহ অন্যরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

June 22, 2026
Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

June 22, 2026
Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

June 22, 2026

Latest News

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

PM

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa