
বিএসএমএমইউ’র প্রক্টর বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানায় মামলাটি দায়ের করেছেন।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বলেন, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
বিএসএমএমইউ হাসপাতালের করোনা ইউনিটে নকল ‘এন৯৫’ মাস্ক সরবরাহের তথ্য গত মঙ্গলবার দেশ রূপান্তরের কাছে স্বীকার করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।
তারা জানায়, ‘অপরাজিতা ইন্টারন্যাশনাল’ নামে দেশি একটি প্রতিষ্ঠান চীনের ‘থ্রিএম কোম্পানি’র লোগো বসিয়ে এসব মাস্ক সরবরাহ করে।
এ ঘটনায় অপরাজিতার স্বত্বাধিকারী শারমিন জাহানকে শোকজ ও তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পরে মামলা দায়ের করা হয়।
শারমিন জাহান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। সর্বশেষ আওয়ামী লীগের মহিলা ও শিশুবিষয়ক কেন্দ্রীয় উপকমিটিতে ছিলেন। তার আগের মেয়াদে দলের কেন্দ্রীয় উপকমিটিতে সহসম্পাদক পদে ছিলেন। সূত্র : দেশ রূপান্তর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



