Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অর্থনীতি-ব্যবসা নগদ উদ্যোক্তার সন্তানদের জন্য শুরু হয়েছে ‘কুরআন তিলাওয়াত’ প্রতিযোগিতা
অর্থনীতি-ব্যবসা

নগদ উদ্যোক্তার সন্তানদের জন্য শুরু হয়েছে ‘কুরআন তিলাওয়াত’ প্রতিযোগিতা

By Hasan MajorFebruary 19, 20263 Mins Read

জুমবাংলা ডেস্ক : দেশজুড়ে ছড়িয়ে থাকা তিন লাখেরও বেশি উদ্যোক্তার (এজেন্ট) সন্তানদের অংশগ্রহণে পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ।

নগদ উদ্যোক্তার সন্তানদের জন্য শুরু হয়েছে ‘কুরআন তিলাওয়াত’ প্রতিযোগিতা

Advertisement
‘সন্তানের কণ্ঠে কুরআন তিলাওয়াত’ নামের এই প্রতিযোগিতাটির আয়োজন করছে নগদ ইসলামিক। ইতোমধ্যে প্রতিযোগিতাটি নগদ উদ্যোক্তার সন্তানদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এই আয়োজনের মূল লক্ষ্য পবিত্র রমজান মাসের মহিমা শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে উৎসাহিত করা।

প্রতিযোগিতাটি মোট তিনটি বয়সভিত্তিক বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম বিভাগে তিন থেকে ছয় বছর বয়সের শিশুরা অংশ নিতে পারবে। দ্বিতীয় বিভাগে অংশ নেবে ছয়-এর ওপর থেকে ১১ বছরের বাচ্চারা। আর তৃতীয় বিভাগের জন্য ১১-এর ওপর থেকে ১৬ বছর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।

অংশগ্রহণের নিয়ম অনুযায়ী, নগদের উদ্যোক্তারা তাদের সন্তানের পবিত্র কুরআন তিলাওয়াতের এক থেকে দুই মিনিটের একটি ভিডিও রেকর্ড করে নির্ধারিত গুগল ফর্ম লিঙ্কে আপলোড করবেন। আপলোডের সময় আরো কিছু প্রয়োজনীয় তথ্যও সেখানে প্রদান করতে হবে। এই সহজ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবাসায়িক কার্যক্রম পরিচালনার সুবিধার জন্য ভাগ করা দেশের ১০টি অঞ্চলের সকল নগদ উদ্যোক্তার সন্তানেরা নিজ নিজ অবস্থান থেকেই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

গত ৫ ফেব্রুয়ারি প্রতিযোগিতা উন্মুক্ত হওয়ার পর এ পর্যন্ত তিন হাজারেরও বেশি উদ্যোক্তার সন্তান প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। প্রতিদিনই নিবন্ধনের অঙ্ক বৃদ্ধি পাচ্ছে।

প্রাপ্ত সকল ভিডিও রেকর্ডগুলো নগদ ইসলামিক-এর শরীয়াহ সুপারভাইজরি কমিটির তত্ত্বাবধানে বিচার-বিশ্লেষণের মাধ্যমে প্রথম পর্যায়ে প্রতিটি অঞ্চলের প্রতি বয়স শ্রেণী থেকে তিন জন করে মোট ৯০ জনকে নির্বাচিত করা হবে। এরমধ্যে প্রতিটি অঞ্চলের প্রতি বয়স শ্রেণীর শুধু প্রথম হিসেবে মোট ৩০ জন প্রতিযোগী ঢাকায় নগদের প্রধান কার্যালয়ে গ্র্যান্ড ফিনালেতে অংশ নেবে। আর দ্বিতীয় ও তৃতীয় হওয়া মোট ৬০ জনকে বিশেষ সনদ প্রদান করা হবে।

চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিটি বয়স শ্রেণী থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৯ জন জাতীয় পর্যায়ের বিজয়ী হবে। বিজয়ীদের আকর্ষণীয় নগদ অর্থ পুরস্কারের সঙ্গে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করবে নগদ ইসলামিক। চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত ফাইনালিস্টের সঙ্গে তাদের একজন অভিভাবককে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাবে কর্তৃপক্ষ।

পুরো আয়োজন সম্পর্কে নগদ ইসলামিক শরীয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি বলেন, ‘বিগত আয়োজনের সাফল্যের ধারাবাহিকতায় আমাদের উদ্যোক্তাদের সন্তানদের জন্য আবারও এই উদ্যোগ নিয়েছি। প্রতিযোগিতাটি শিশুকে শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শিখতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি। এর মাধ্যমে ছোটবেলা থেকেই তাদের মনে ভালো কাজের প্রতি আগ্রহ তৈরি হবে এবং তারা সুন্দর ও সুশৃঙ্খল মানুষ হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা পাবে। মূলত একটি আদর্শ জীবন গড়ার প্রাথমিক অনুপ্রেরণা হিসেবেই নগদ ইসলামিক এই আয়োজনটি করে থাকে।’

এর আগেও নগদ উদ্যোক্তার সন্তানদের নিয়ে পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা “সন্তানের কণ্ঠে কুরআন তিলাওয়াত”-এর আয়োজন করা হয়। তখনো আয়োজনটি সবার মাঝে ইতিবাচক সাড়া ফেলে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
বিশ্বব্যাংকের দুর্যোগ ঝুঁকি

বাংলাদেশকে ১১০ কোটি ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

June 27, 2026
স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ

June 26, 2026

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআর-এ ‘নগদ’ পেমেন্ট

June 25, 2026

Latest News

বিশ্বব্যাংকের দুর্যোগ ঝুঁকি

বাংলাদেশকে ১১০ কোটি ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআর-এ ‘নগদ’ পেমেন্ট

ব্যাংক

আমবাজার ঘিরে যেসব এলাকায় শনিবারও খোলা থাকছে ব্যাংক

স্বর্ণের দাম

সাত মাসের সর্বনিম্নে স্বর্ণের দাম, আরও কমতে পারে যেসব কারণে

sammilito-bank

গ্রাহকদের আমানত ফেরত শুরু, এবার পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবার প্রস্তুতি

BD BANK

প্রবাসীদের জন্য বিশেষ অ্যাকাউন্ট সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক

স্বর্ণের দাম

স্বর্ণের দামে বড় পতন

bkash

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড-এ ২২টি পুরস্কার জিতেছে বিকাশ

ওয়ান ব্যাংক

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষনিক টাকা পাঠানোর সেবা চালু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa