Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা নতুন অধ্যায়ে ছোটন
খেলাধুলা ফুটবল

নতুন অধ্যায়ে ছোটন

By rskaligonjnewsJuly 5, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক: গত ২৮ মে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন বাংলাদেশ নারী দলের কোচ গোলাম রব্বানি ছোটন। মানসিক ক্লান্তি থেকে রেহাই পেতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি সে সময় জানিয়েছিলেন।

ছোটন

Advertisement

এরপর তাকে বেশ কয়েকবার সিদ্ধান্ত ভেবে দেখার অনুরোধ জানালেও তিনি তার সিদ্ধান্তে থাকেন অটল। অবশেষে মঙ্গলবার (৪ জুলাই) ছোটনকে আনুষ্ঠানিক বিদায়ের চিঠি দিয়েছে বাফুফে।

চিঠিতে বাফুফে লিখেছে, ‘বাংলাদেশের অন্যতম সফল ও সার্থক ফুটবল প্রশিক্ষক গোলাম রব্বানী ছোটন। তিনি বিগত ২০০৬ সালে ফুটবল প্রশিক্ষক হিসেবে বাফুফেতে যোগদান করেন। তিনি বিগত ২০০৯ সাল হতে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল ও বিভিন্ন বয়সভিত্তিক ফুটবল দলের প্রধান প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন।’

‘গোলাম রব্বানী ছোটনের নেতৃত্বে বাংলাদেশ মহিলা জাতীয় দল ও বয়সভিত্তিক ফুটবল দল বিভিন্ন আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভালো ফলাফলের মাধ্যমে দেশের জন্য সুনাম বয়ে এনেছে। যার মধ্যে অন্যতম হলো নেপালে অনুষ্ঠিত সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ-২০২২। যেখানে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের ইতিহাসে প্রথমবারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ’

‘বাংলাদেশ নারী ফুটবল দল ও বিভিন্ন বয়সভিত্তিক মহিলা ফুটবল দলের সাম্প্রতিক সাফল্যের পেছনে প্রধান প্রশিক্ষক গোলাম রব্বানী ছোটনের অবদান অনস্বীকার্য। বাংলাদেশ ফুটবল দলের মো. গোলাম রব্বানী ছোটনের উত্তরোত্তর সাফল্য ও ভবিষ্যৎ কামনা করছে।’

কিন্তু কোচিংকে সহসাই ছাড়া হচ্ছে না ছোটনের। কেননা তিনি যোগ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর নারী ফুটবল দলের কোচ হিসেবে।

জানা গেছে গত ২ জুলাই থেকে এই দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। ছোটন বলেন, ‘আমি দুই মাসের জন্য সাময়িক ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নারী ফুটবল দলকে প্রশিক্ষণ করাচ্ছি। তারা পুরুষ ফুটবলের মতো নারী ফুটবলারদের নিয়েও দল গড়ছে। সেই দলের সাময়িক দায়িত্ব পালন করছি আমি।’

জিকোই সাফের সেরা গোলরক্ষক

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
আর্জেন্টিনা

মেসির গোলে সমতা ফেরাল আর্জেন্টিনা

July 7, 2026
মিশর

আর্জেন্টিনার বুকে কাঁপন ধরিয়ে বিরতিতে মিশর

July 7, 2026
messi-miss

মেসির পেনাল্টি মিস

July 7, 2026

Latest News

আর্জেন্টিনা

মেসির গোলে সমতা ফেরাল আর্জেন্টিনা

মিশর

আর্জেন্টিনার বুকে কাঁপন ধরিয়ে বিরতিতে মিশর

messi-miss

মেসির পেনাল্টি মিস

egypt

আর্জেন্টিনার জাল কাঁপাল মিশর

egypt-coach

ম্যাচের আগে আর্জেন্টিনাকে যে হুংকার দিয়ে রাখলেন মিসরের কোচ

ফিলিস্তিন

আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কী বলছেন মিশরের কোচ

স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

লিওনেল মেসি

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

মিয়া খলিফা

স্পেন ম্যাচে স্টেডিয়ামে আলো ছড়ালেন মিয়া খলিফা

২০৩০ সালের বিশ্বকাপ

২০৩০ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে আর্জেন্টিনাসহ যে ৬ দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa