Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা নতুন করে আইসিসি’র সদস্যপদ পেল যে ৩ দেশ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

নতুন করে আইসিসি’র সদস্যপদ পেল যে ৩ দেশ

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 19, 20212 Mins Read

নতুন করে আইসিসি’র সদস্যপদ পেল যে ৩ দেশ

Advertisement
স্পোর্টস ডেস্ক: নতুন করে আরও তিনটি দেশকে সদস্যপদ দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রবিবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির ৭৮তম বার্ষিক সভায় মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও সুইজারল্যান্ডকে সহযোগী সদস্য হিসেবে যোগ করা হয়েছে।

ভার্চুয়ালি হওয়া এই সভায় এশিয়া অঞ্চলের ২২ ও ২৩তম সদস্যপদ দেয়া হয়েছে মঙ্গোলিয়া ও তাজিকিস্তানকে। ইউরোপ অঞ্চলের ৩৫তম সদস্য হয়েছে সুইজারল্যান্ড। এক বিবৃতিতে এ খবর জানিয়েছে আইসিসি।

সবমিলিয়ে এখন আইসিসির সদস্যের সংখ্যা বেড়ে হলো ১০৬। এর মধ্যে টেস্ট খেলুড়ে ১২টি দেশ হলো পূর্ণ সদস্য। বাকি ৯৪টি দেশ সহযোগী সদস্য হিসেবে রয়েছে।

২০০৭ সালে প্রতিষ্ঠা হয়েছিল মঙ্গোলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন। পরে ২০১৮ সালে এটি আনুষ্ঠানিকভাবে জাতীয় ক্রীড়া পরিষদের আওতাভুক্ত হয়। বর্তমানে ১৬টি স্কুলে ক্রিকেট কোচিং চালু রয়েছে। ২০১৯ সালে দেশটি ন্যাশনাল ইয়ুথ গেমসে ক্রিকেটও রাখা হয়েছিল।

শুধু পুরুষদের নয়, মঙ্গোলিয়ায় নারী ক্রিকেটের আগ্রহও অনেক। বর্তমানে স্কুল ক্রিকেট খেলা খেলোয়াড়দের ৩৯ শতাংশই নারী। চলতি বছরের সেপ্টেম্বরে ন্যাশনাল ইয়ুথ গ্রিন গেমস আয়োজনের অপেক্ষায় রয়েছে মঙ্গোলিয়া। সেখানেও ক্রিকেটের অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে।

সুইজারল্যান্ডের প্রথমবার ক্রিকেট খেলা হয়েছিল প্রায় দুইশ বছর আগে, ২০১৭ সালে। তবে দেশটির ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ২০১৪ সালে। বর্তমানে সুইজারল্যান্ডে ৩৩টি ক্রিকেট ক্লাব রয়েছে। যেখানে জুনিয়র ক্রিকেট প্রোগ্রামও সমান তালে চালানো হয়।

আর তাজিকিস্তান ক্রিকেট ফেডারেশন গঠন করা হয় ২০১১ সালে। দেশটির ক্রীড়া মন্ত্রণালয় ও অলিম্পিক কমিটির সহায়তায় নারী ও জুনিয়র ক্রিকেটের অবকাঠামোও গড়ে তোলা হয়েছে। বর্তমানে ফেডারেশনের অধীনে ২২টি পুরুষ দল ও ১৫টি নারী দল রয়েছে।

একই বিবৃতিতে আইসিসি জানিয়েছে জাম্বিয়া ও রাশিয়া তাদের সদস্যপদ হারিয়েছে। আইসিসির গঠনতন্ত্রের অন্তত ৩টি ধারা পূরণ করতে না পারায় তাদের সদস্যপদ বাতিল করা হয়েছে। তবে পুনরায় সদস্য হওয়ার সুযোগ থাকছে এ দুই দেশের সামনে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
golden boot

গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

June 23, 2026
Austria Argentina WCup Soccer

শেষ ৩২ নিশ্চিত, তবুও দুশ্চিন্তা কমেনি আর্জেন্টিনার!

June 23, 2026
Lionel Messi

এক ম্যাচেই মেসির চার গিনেস রেকর্ড

June 23, 2026

Latest News

golden boot

গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

Austria Argentina WCup Soccer

শেষ ৩২ নিশ্চিত, তবুও দুশ্চিন্তা কমেনি আর্জেন্টিনার!

Lionel Messi

এক ম্যাচেই মেসির চার গিনেস রেকর্ড

World Cup

পরবর্তী রাউন্ডে এ কারা গেলেন এবং কারা ছিটকে গেলেন

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa