Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home নতুন করে যেসব এলাকা লকডাউন ঘোষণা
জাতীয়

নতুন করে যেসব এলাকা লকডাউন ঘোষণা

By iNews DeskJune 12, 20203 Mins Read
Advertisement

করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এমন পরিস্থিতে বাংলাদেশে করোনার বিস্তার বেড়ে যাওয়া নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে দেশের বিভিন্ন জায়াগায় এলাকাভিত্তিক লকডাউন করা হয়েছে।

এরমধ্যে নতুন করে ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও যশোরের কয়েকটি এলাকা ‘রেড জোন’ করে লকডাউন ঘোষণা করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে এসব তথ্য নেওয়া হয়েছে।

ফেনী

ফেনী জেলার- ফেনী পৌরসভাসহ রামপুর, ডাক্তার পাড়া, শান্তি কোম্পানি রোড এলাকা ও দাগনভূঁঞা উপজেলাধীন পৌরসভা, ইয়াকুবপুর, পূর্বচন্দ্রপুর, রাজাপুর ইউনিয়ন এবং ছাগলনাইয়া পৌরসভাকে অত্যাধিক ঝুঁকি বিবেচনায় (রেড জোন) করে শুক্রবার সকাল ৬টা থেকে লকডাউন কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউন বলবত থাকবে।

ফেনী পৌর কর্তৃপক্ষ জানায়, লকডাউন চলা অবস্থায় সাপ্তাহে সোম ও বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত নিত্যপণ্য দোকান খোলা রাখা যাবে। আর সবজি, মাছসহ কাচাঁবাজার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। পাশাপাশি ২৪ ঘণ্টা খোলা থাকবে ওষুধ প্রতিষ্ঠান। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা।

নরসিংদী

করোনার সংক্রমণ রোধে নরসিংদীর মাধবদী পৌর এলাকার কিছু অংশ লকডাউন হয়েছে। (বৃহস্পতিবার) মধ্যরাত থেকে এই লকডাউন কার্যকর করা হয়।

জানা গেছে, মাধবদী পৌরসভার ৪ও ৫ নং ওয়ার্ডের উত্তর ও দক্ষিণ বিরামপুরে কঠোরভাবে এই লকডাউন কার্যকর করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পাইলট কার্যক্রম হিসেবে ১৪ দিনের জন্য এই লকডাউন চলবে।

নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও কুইক রেসপন্স টিমের আহ্বায়ক শাহ আলম মিয়া জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি সিদ্ধান্তে জেলা প্রশাসকের নির্দেশে বৃহস্পতিবার রাত ১২টা থেকে কার্যকর করা হয়েছে লকডাউন। শুধু চিকিৎসা ও ওষুধসহ জরুরি প্রয়োজন ছাড়া বাকি সব কিছুই কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। সেখানে কেবল জরুরি সেবা ছাড়া শুক্রবার থেকে সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

আগামী ২০ জুন পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে নবীনগর করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও ইউএনও মোহাম্মদ মাসুমের স্বাক্ষরযুক্ত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লকডাউনভুক্ত এলাকাগুলো হলো- টিএন্ডটি পাড়া, কলেজ পাড়া, পশ্চিম পাড়া, হাসপাতাল পাড়া ও ভোলাচং। লকডাউন বিধিমালা অনুযায়ি এসব এলাকার মানুষ বাইরে যেতে পারবে না এবং বাইরে থেকেও ঘোষিত এসব এলাকায় অন্য কেউ প্রবেশ করতে পারবে না। পাশাপাশি জনসাধারণের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় এনে আগামী ২০ জুন পর্যন্ত পৌর এলাকায় জরুরি সেবা সার্ভিসের পরিবহন ব্যতিত সব ধরনের যান ও নৌযান চলাচল বন্ধ থাকারও সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

যশোর

এছাড়া যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড ও নওয়াপাড়া পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি মো. নাজমুল হুসেইন খাঁন জানান, অভয়নগরে করোনা সংক্রমণ পরিস্থিতি প্রতিদিন বাড়তে থাকায় ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে। পুরো উপজেলা লকডাউন না করে অধিক ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে সর্বনিম্ন ১৪ দিনের জন্য শর্ত সাপেক্ষে লকডাউন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে উপজেলার চলিশিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে (বাগদাহ গ্রাম) লকডাউন কার্যকর করা হয়েছে।

এছাড়া শুক্রবার সকাল ৬টা থেকে উপজেলাধীন নওয়াপাড়া পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে লকডাউন কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে তিনি জানান।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় এলাকা করে ঘোষণা নতুন যেসব লকডাউন
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
ইসি আনোয়ারুল

সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন : ইসি আনোয়ারুল

February 6, 2026
VP

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

February 6, 2026
Both

ঘরে বসেই যেভাবে জানবেন আপনার কেন্দ্র ও বুথ নম্বর

February 6, 2026
Latest News
ইসি আনোয়ারুল

সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন : ইসি আনোয়ারুল

VP

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

Both

ঘরে বসেই যেভাবে জানবেন আপনার কেন্দ্র ও বুথ নম্বর

সৌদি

হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি

পোস্টাল ব্যালট

দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

ভূমিকম্পে কেঁপে উঠল

ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশসহ ৫ দেশ

ডিএমপি কমিশনার

পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনার সামনে ডিএমপি কমিশনার

চাঁদাবাজি

‘আমরা চাঁদাবাজি করি না, কাউকেই চাঁদাবাজি করতে দেবো না’

জীবন

আমি জীবন দিতে রাজি, কিন্তু কোনো মায়ের ইজ্জত দিতে রাজি নই

পে-স্কেল বাস্তবায়নের দাবি

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.