Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নতুন তথ্য সচিব খাজা মিয়া যোগদান করেছেন
জাতীয়

নতুন তথ্য সচিব খাজা মিয়া যোগদান করেছেন

By Hasan MajorDecember 1, 2020Updated:December 1, 20202 Mins Read

নতুন তথ্য সচিব খাজা মিয়া যোগদান করেছেন

Advertisement
জুমবাংলা ডেস্ক: নতুন তথ্য সচিব খাজা মিয়া সোমবার (৩০ নভেম্বর) মন্ত্রণালয়ে যোগদান করেছেন। এদিন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাত ও তথ্য মন্ত্রণালয়ের সবার সাথে এক পরিচিতি সভায় মিলিত হন তিনি। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এসময় নতুন সচিবকে অভিনন্দন জাানান।

দশম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য খাজা মিয়া এর আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে তথ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করে। পূর্বের তথ্যসচিব কামরুন নাহার চাকুরির মেয়াদ পূর্ণ করে রোববার অবসরোত্তর ছুটিতে যান।

১৯৯১ সালে সিভিল সার্ভিসে যোগদান করে খাজা মিয়া প্রথমে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ম্যাজিস্টেট এবং বালাগঞ্জ ও বিশ্বনাথ থানায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত নরসিংদী জেলায় এনডিসি হিসেবে কাজ করেন। রাজবাড়ি, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলায় প্রথম শ্রেণীর ম্যাজিস্টেট হিসেবে দায়িত্ব পালন শেষে ২০০৩ সালে চাঁদপুর জেলার মতলব উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন এবং একাধারে তিন বছরের অধিক সময় দায়িত্ব পালন করে ২০০৬ সালের এপ্রিল মাসে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে যোগদান করেন।

এরপর স্থানীয় সরকার বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কাজ করেন খাজা মিয়া। ২০১৫ সাল থেকে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে ৪ বছরের অধিক সময় দায়িত্ব পালন শেষে ২৮ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে যোগদান করেন। স্থানীয় সরকার বিভাগে কর্মকালীন সময়ে সার্কভুক্ত দেশগুলোর সমন্বয়ে গঠিত ওয়াটার সাপ্লাই ও সেনিটেশন বিষয়ক ইন্টারকান্ট্রি ওয়ার্কিং গ্রুপের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে ২ বছরের অধিক সময় দায়িত্ব পালন করেন।

তিনি দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত ইনফরমেশন এন্ড কমিনিউকেশন ইউনিভার্সিটিতে টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং ম্যানেজমেন্ট বিষয়ক কোর্স সম্পন্ন এবং কৈকা ও জাইকার আয়োজনে যথাক্রমে স্থানীয় সরকার ব্যবস্থাপনা ও ওয়াটার সাপ্লাইয়িং বিষয়ে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। সর্বশেষ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ডিউক ইউনিভার্সিটি হতে স্ট্রেনদেনিং অব বিসিএস এডমিন ক্যাডার অফিসার্স বিষয়ক কোর্স সম্পন্ন করেন।

খাজা মিয়া নড়াইল জেলার কালিয়া উপজেলার ফুলদাহ গ্রামে ১৯৬৫ সালের ৫ জুলাই জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে চাচুড়ী পুরুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৮২ সালে খুলনার সরকারি বিএল কলেজ থেকে এইচএসসি পাশ করে ১৯৮৬‘র নিয়মিত ব্যাচের ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ হতে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

তথ্যসচিব খাজা মিয়া সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে আমেরিকা, ইংল্যান্ড, চীন, জাপান, অস্ট্রেলিয়াসহ ইউরোপ ও এশিয়ার প্রায় ত্রিশটির মতো দেশ সফর করেছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

July 16, 2026
নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

July 16, 2026
সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

July 16, 2026

Latest News

শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

ইসি

খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি

Salman F Rahman

চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

হাইকোর্ট

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

জ্বালানি তেলের মজুত

জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে ডিপো নির্মাণের উদ্যোগ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa