Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০২০ করার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করে নির্বাচন কমিশনের (ইসি) এই কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়েছে বিএনপি। খসড়া আইনটির ওপর দলটি মতামত জানাবে না বলেও সাফ জানিয়ে দেয়া হয়েছে।

বুধবার নির্বাচন কমিশন সচিবের সঙ্গে বৈঠকের করে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

এ সময় দলটির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সংসদ সদস্য হারুনুর রশীদ, মোশারফ হোসেন উপস্থিত ছিলেন। সাক্ষাতে ইসি সচিবকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লিখিত দাবি হস্তান্তর করেন মোয়াজ্জেম হোসেন আলাল।

আলাল বলেন, করোনা মহামারির এই সময়ে মানুষ যখন জীবন-জীবিকা রক্ষায় নিবদ্ধ, তখন কমিশনের এ উদ্যোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কেননা, খসড়া আইনে বলা হয়েছে, পরপর দু’বছর নির্বাচনে অংশগ্রহণ না করলে নিবন্ধন বাতিল হবে। বিএনপি একবার নির্বাচনে অংশ নেয়নি। তাই বিএনপিকে রাজনীতির মাঠ দুরে রাখার একটা কৌশল এটা।

তিনি বলেন, খসড়া আইনে বেশকিছু অসঙ্গতি রয়েছে। আমরা এগুলো ইসি সচিব মো. আলমগীরের কাছে তুলে ধরেছি। একই সঙ্গে যেহেতু আইন প্রণয়নের এটি সময় নয়, তাই কার্যক্রমটি স্থগিত রাখার দাবি তুলেছি।

সচিব জানিয়েছেন, কমিশনের কাছে আমাদের দাবিগুলো তুলে ধরে আলোচনা করবেন। তারপর যে সিদ্ধান্ত আসে, তা আমাদের জানিয়ে দেবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মতামত দিইনি। যেহেতু আমরা প্রক্রিয়াটিই স্থগিতের দাবি জানিয়েছি, তাই কমিশনের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী দলের বৈঠকে আলোচনা করে আমাদের করণীয় ঠিক করবো।

উল্লেখ্য, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিতে আরো শর্ত আরোপ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য তারা বিদ্যমান আইনে সংশোধনী আনছে। ‘রাজনৈতিক দল নিবন্ধন আইন, ২০২০’ নামে একটি খসড়াও এরইমধ্যে প্রস্তুত করা হয়েছে। আর চাওয়া হচ্ছে মতামত। এই মতামত দিতে হবে ৭ জুলাইয়ের মধ্যে।

একযুগ আগে একটি নিবন্ধন শর্ত পূরণ করেই দল নিবন্ধন পেয়েছে। আগামীতে নিবন্ধন নিতে দুটি শর্ত পূরণ করতে হবে। এছাড়া আইন হবে বাংলায়। এজন্য ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌর ও সিটিকে বাংলায় পল্লাী, নগর ও মহানগর রেখে নিবন্ধিত দল ও নাগরিকদের কাছে জনমত চাওয়া হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.