জুমবাংলা ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন নির্বাচন কমিশনের সদস্যরা সরকারের পছন্দের লোক। তাঁরা সবাই সরকারের অনুগত, সুবিধাভোগী ও তোষামোদকারী। তাঁদের অধীনে নির্বাচনে যাবেন না তাঁরা।

নির্বাচন কমিশন গঠনের পর আজ শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে তাঁর দলের কোনো আগ্রহ নেই। তাঁদের কাছে এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো কমিশন কাজ করতে পারবে না। এটা জাতীয় ও স্থানীয় সরকারের সকল নির্বাচনে প্রমাণ হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের বক্তব্য স্পষ্ট, সরকারকে পদত্যাগ করতে হবে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। ওই সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করবে। তার অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলে তাতে আমরাসহ সকল দল অংশগ্রহণ করবে। ’

Advertisement

নতুন নির্বাচন কমিশনের সদস্যরা এ সরকারের আমলে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন বলে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সর্বক্ষেত্রে দলীয়করণ হয়েছে। প্রশাসনের সর্বত্র সরকারের লোকজন। যাঁরা নিয়োগ পেয়েছেন তাঁরা সরকারের সুবিধাভোগী। সরকার তাঁদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছিল। অনুগত বলেই তাঁদের নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনে গঠনে সরকার যে নাটক করেছে যার শেষ ধাপ ছিল আজ। ক্ষমতা পাকাপোক্ত করতে নিজেদের পছন্দের ব্যক্তিদের দিয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে। সার্চ কমিটি সরকারের তালিকা অনুযায়ী লোকদের নাম রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছে। রাষ্ট্রপতিও সরকারের দেওয়া পাঁচজনের তালিকা প্রকাশ করেছেন। এটা পুরোটাই নাটক।

প্রসঙ্গত, কাজী হাবিবুল আউয়ালকে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। নতুন সিইসি ও চারজন কমিশনার নিয়োগ দিয়ে শনিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী ইসির নতুন ৪ কমিশনার হলেন- বেগম রাশিদা সুলতানা (জেলা ও দায়রা জজ, অবসরপ্রাপ্ত), আহসান হাবীব খান (ব্রিগেডিয়ার জেনারেল, অবসরপ্রাপ্ত), মো. আলমগীর (সিনিয়র সচিব, অবসরপ্রাপ্ত) ও আনিছুর রহমান (সিনিয়র সচিব, অবসরপ্রাপ্ত)।

নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এই হাবিবুল আউয়াল?

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.