Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নতুন নিয়মে চলবে যাত্রীবাহী ট্রেন, টিকিট মিলবে যেভাবে
জাতীয় স্লাইডার

নতুন নিয়মে চলবে যাত্রীবাহী ট্রেন, টিকিট মিলবে যেভাবে

By Sibbir OsmanJanuary 11, 2022Updated:January 11, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: ক’রোনার নতুনভাবে বিস্তার রোধে নতুন বিধিনিষেধ চালু করেছে সরকার। সেই অনুযায়ী ট্রেনের টিকিট বিক্রির ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৫ জানুয়ারি থেকে প্রতিটি আন্তঃনগর ট্রেনে অর্ধেক যাত্রী নেওয়া হবে। অর্থাৎ মোট আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রি করবে রেলওয়ে। টিকিটের ৫০ শতাংশের মধ্যে ২৫ শতাংশ অনলাইনে এবং বাকি ২৫ শতাংশ কাউন্টারে পাওয়া যাবে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম-পূর্ব ও পশ্চিম) মো. নাহিদ হাসান খানের সই করা একটি আদেশে এসব তথ্য জানানো হয়।

ক’রোনাভাইরাস জনিত রোগের বিস্তার রোধে সার্বিক কার্যাবলী ও চলাচলে সরকার কর্তৃক বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে ট্রেন, বাস ও লঞ্চে সক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করার নির্দেশনা রয়েছে।
নতুন নিয়মে চলবে যাত্রীবাহী ট্রেন, টিকিট মিলবে যেভাবে

Advertisement

যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন পরিচালনার ক্ষেত্রে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও যাত্রীদের স্বাস্থ্যগত নিরাপত্তার স্বার্থে সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার নিশ্চিতের মাধ্যমে টিকিট বিক্রিতে কয়েকটি সংশোধন আনা হয়েছে। এগুলো হলো–

১. যাত্রীদের সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে আন্তঃনগর ট্রেনগুলোর বিদ্যমান আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রি হবে।

২. হ্রাসকৃত আসন সংখ্যার অর্ধেক অর্থাৎ মোট আসন সংখ্যার ২৫ শতাংশ টিকিট কাউন্টারে পাওয়া যাবে। বাকি অর্ধেক আসনের অর্থাৎ মোট আসন সংখ্যার ২৫ শতাংশ টিকিট মোবাইল অ্যাপ বা অনলাইনের মাধ্যমে ইস্যু করা হবে।

৩. আন্তঃনগর ট্রেনগুলোর স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্লাটফর্ম টিকিট বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

৪. রেলপথ মন্ত্রণালয় অনুমোদিত ইমার্জেন্সি কোটা ও ম্যানুয়াল অনুযায়ী কোটা ব্যতীত আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রিতে সব ধরনের কোটা ব্যবস্থা রহিত করা হবে।

৫. কাউন্টারে টিকিট বিক্রি ও ট্রেন ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের মাস্ক পরা নিশ্চিত করতে হবে।

৬. প্রচলিত নিয়মানুযায়ী ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে আন্তঃনগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান ও রাত্রিকালীন বেডিং সরবরাহ করা হবে।

আদেশে আরও বলা হয়, সংশোধনীগুলো আগামী ১৫ জানুয়ারি থেকে কার্যকর হবে। এক্ষেত্রে বিভিন্ন সময়ে জারিকৃত টিকিট এবং স্বাস্থ্যবিধি পরিপালনের অন্যান্য নিয়মাবলী অপরিবর্তিত থাকবে।

এর আগে মহামারি ক’রোনাভাই’রাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে ১১টি বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (১০ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ১৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ১১ দফা নির্দেশনা মেনে চলতে হবে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, ট্রেন, বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী নেওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখসহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। সর্বপ্রকার যানের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে।

মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa