Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অর্থনীতি-ব্যবসা নতুন পে-স্কেল নিয়ে আশার বাণী শুনালো অর্থ উপদেষ্টা
অর্থনীতি-ব্যবসা

নতুন পে-স্কেল নিয়ে আশার বাণী শুনালো অর্থ উপদেষ্টা

By Md EliasFebruary 5, 20262 Mins Read

নবম পে-স্কেল এখনো ঝুলেই আছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য দীর্ঘ এক দশক পর পে কমিশন করা হয়েছিল। সংশ্লিষ্ট সবার সঙ্গে দফায় দফায় আলাপ-আলোচনার পর গত ২১ জানুয়ারি প্রতিবেদন জমা দেয় পে কমিশন।

নতুন পে-স্কেল নিয়ে অর্থ উপদেষ্টা

Advertisement

প্রতিবেদন জমার পর খুশি হলেও তা হাওয়ায় মিলিয়ে যায় অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের পর। বলা হয়, নির্বাচনের পর নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে সুপারিশকৃত পে-স্কেল।

এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, অন্তর্বর্তী সরকার পে-স্কেল নিয়ে কোনো গেজেট প্রকাশ করবে না। এমনকি সিদ্ধান্ত বা বাস্তবায়নও করবে না।

তিনি আরও বলেন, এই সরকার পে-স্কেল নিয়ে কোনো গেজেট প্রকাশ করবে না, সিদ্ধান্ত নেবে না এবং বাস্তবায়নও করবেন না।

এরমধ্যেই অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সবশেষ সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জানিয়েছেন, পে স্কেলের জন্য অর্থের যোগান করে দিয়ে গেছে এই সরকার।

অর্থ উপদেষ্টা বলেন, মূল বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর সুপারিশ করে জাতীয় বেতন কমিশন যে প্রতিবেদন দিয়েছে, তা অত্যন্ত ভালো। কমিশনের সুপারিশগুলো পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করে যাবে অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে বেতন কমিশনের দেয়া সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থও বরাদ্দ থাকবে।

তবে পরবর্তী সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে কি-না এমন শঙ্কা থাকে, এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, টাকাপয়সা দিয়ে যাবো। তারপর সুপারিশ করে যাবো। আশা করি, এটি সফলভাবে বাস্তবায়িত হবে।

সরকার কেন এখনই বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রজ্ঞাপন জারি করছে না—এ প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘গেজেট করা কি সোজা? গেজেট করতে হলে স্পষ্ট করে বলতে হয়, কোনটা কত দেওয়া হবে। মোট কথা, আমরা এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য একটি কমিটি করে দিয়ে যাচ্ছি।’

তবে ভোটের আগেই নবম জাতীয় পে-স্কেলের গেজেট জারির দাবিতে আন্দোলন করছেন সরকারি চাকরিজীবীরা। গত তিন দিন ধরে টানা কর্মবিরতির পর বৃহস্পতিবারও কর্মবিরতি পালন করার কথা রয়েছে তাদের। এতে সরকারি অফিসগুলোতে স্থবিরতা দেখা দিয়েছে।

১০ ফেব্রুয়ারি শ্রমিকদের সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

কর্মচারীদের টানা কর্মবিরতি এবং আগামীকাল মহাসমাবেশ ও প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা বলছেন। তবে, কর্মচারীদের এজাতীয় আন্দোলন এবং নির্বাচনের পূর্বে নবম পে-স্কেলের গেজেট নিয়ে সরাসরি নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি অর্থ মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
সোনার দাম

বিশ্ববাজারে আরও কমল সোনার দাম

July 7, 2026
Remittance

ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা

July 7, 2026
সোনা-রুপার দাম

সোনা-রুপার দামে ইতিহাসের সবচেয়ে বড় পতন দেখা যাচ্ছে?

July 6, 2026

Latest News

সোনার দাম

বিশ্ববাজারে আরও কমল সোনার দাম

Remittance

ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা

সোনা-রুপার দাম

সোনা-রুপার দামে ইতিহাসের সবচেয়ে বড় পতন দেখা যাচ্ছে?

স্বর্ণের দামে বড় পতন

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

ইসলামী ব্যাংক

রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকাতে ইসলামী ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ

asia-market

কৃত্রিম বুদ্ধিমত্তার স্টকে ধস, এশিয়ার দুই বাজারে পতনের ধারা

সোনার দাম

সোনার দামে রেকর্ড পতন, কতদিন থাকবে এই সুযোগ

রেমিট্যান্স

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও রূপালী ব্যাংকের মধ্যে চুক্তি সই

স্বর্ণালংকারের দাম

দেশের বাজারে স্বর্ণালংকারের দামে পতন

রেমিট্যান্স

জুনে রেমিট্যান্স বেড়েছে ১৭ দশমিক ৩ শতাংশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa