স্পোর্টস ডেস্ক : আইপিএলে এবার দল বেড়েছে দুটো। আট দলের আইপিএল থেকে দেখা মিলবে দশ দলের আইপিএলের। বদলে যাচ্ছে আইপিএলের ফরম্যাটও।

এবার নতুন ফরম্যাটে আইপিএল; খেলা হবে যেভাবে
ছবি সংগৃহীত
Advertisement

এবারের আইপিএলের দলগুলোকে ভাগ করা হয়েছে দুটো গ্রুপে। এক একটি গ্রুপে আছে পাঁচটি করে দল। প্রতিটি দল নিজের গ্রুপের চার দলের সঙ্গে দুটো করে ম্যাচ খেলবে। গ্রুপিংয়ের সময় অন্য গ্রুপে নিজেদের সঙ্গে একই রেখায় থাকা দলটির সঙ্গেও দুটো ম্যাচ খেলবে দলগুলো। এক্ষেত্রে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের সঙ্গে একই রেখায় আছে বি গ্রুপে থাকা পাঞ্জাব কিংস। অন্য গ্রুপের বাকি দলগুলোর সঙ্গে একটি করে ম্যাচ খেলবে দলগুলো। সব মিলিয়ে গ্রুপ পর্বে প্রতিটি দলের খেলার সংখ্যা দাঁড়াবে ১৪-তে।

মুস্তাফিজের দিল্লি আছে ‘এ’ গ্রুপে। দিল্লির গ্রুপের অন্য দলগুলো হলো কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, তার সাবেক দল রাজস্থান রয়্যালস ও লখনউ সুপারজায়ান্টস। আইপিএলের ‘বি’ গ্রুপে আছে চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

এবারই অবশ্য প্রথম নয়। ২০১১ সালে ছিল দশ দলের আইপিএল। সে বার এই ভাবে খেলা হয়েছিল

২৬ মার্চ থেকে শুরু হবে এই মৌসুমের আইপিএল। ফাইনাল হবে ২৯ মে।

উপুড় হয়ে শুয়ে ঘুমালে যা ঘটবে আপনার শরীরে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.