Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা নতুন বছরে পাঁচটি রেকর্ড গড়তে যাচ্ছেন রোনালদো
খেলাধুলা ফুটবল

নতুন বছরে পাঁচটি রেকর্ড গড়তে যাচ্ছেন রোনালদো

By Shamim Rezaজানুয়ারি 3, 20202 Mins Read

Advertisement
স্পোর্টস ডেস্ক : গত এক দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলের রেকর্ড বইয়ে অসংখ্যবার নিজের নাম তুলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন দশকে নিঃসন্দেহে আরও কিছু রেকর্ড নিজের নামে করবেন সিআর সেভেন। ক্লাব ফুটবল ও আন্তর্জাতিক মঞ্চে বেশ কয়েকটা বিশ্বরেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন রোনালদো। ২০২০ সালেই যে রেকর্ডগুলো ভেঙে নিজের নামে করতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো, সে রকম পাঁচটি সম্ভাব্য রেকর্ডের দিকে তাকানো যাক।

সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়: এ পর্যন্ত নিজের ক্লাব ক্যারিয়ারে মোট পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন রোনালদো। ম্যান্চেস্টার ইউনাইটেডের হয়ে একবার এবং রিয়াল মাদ্রিদের হয়ে চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেতাব ঘরে তুলেছেন পর্তুগীজ তারকা। ২০২০ সালে জুভেন্টাসকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন করতে পারলে সবচেয়ে বেশি ৬ বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নজির ছুঁয়ে ফেলবেন রোনালদো। ১৯৫৬-১৯৬৬ পর্যন্ত সময়ে ফ্রান্সিসকো জেনতো রিয়াল মাদ্রিদের হয়ে মোট ৬ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। সেটিই এখনও পর্যন্ত বিশ্বরেকর্ড হিসাবে চিহ্নিত হয়। এই রেকর্ডে অচিরেই থাবা বসাতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

ইউরোয় গোল করার সর্বকালীন নজির : এখনও পর্যন্ত চারটি ইউরো কাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে মোট ৯টি গোল করেছেন রোনালদো। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার নিরিখে রোনালদো রয়েছেন প্লাতিনির সঙ্গে যুগ্মভাবে এক নম্বরে। ২০২০ টুর্নামেন্টে একটি গোল করলেই তিনি এককভাবে শীর্ষে উঠে আসবেন।

চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি হ্যাটট্রিক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ৮টি হ্যাটট্রিক করার রেকর্ড ইতিমধ্যেই রোনাল্ডোর নামে রয়েছে, তবে এককভাবে নয়। এক্ষেত্রে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে রেকর্ড ভাগ করে নিচ্ছেন লিওনেল মেসি। চলতি চ্যাম্পিয়ন্স লিগে একটি হ্যাটট্রিক করলেই মেসিকে টপকে এককভাবে এক নম্বরে চলে আসবেন রোনালদো।

বিশ্বের সেরা তিনটি লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড : প্রথম ফুটবলার হিসাবে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি-এ’র এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়তে পারেন সিআর সেভেন। ইংল্যান্ড ও স্পেনে ইতিমধ্যেই তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। এবার ইতালিয়ান লিগে তিনি ১০টি গোল করে যুগ্মভাবে চার নম্বরে রয়েছেন। মৌসুমের শেষে বাকিদের পিছনে ফেরে সিরি-এ’র সর্বোচ্চ গোল স্কোরার হলেই ইতিহাস গড়বেন রোনালদো।

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার বিশ্বরেকর্ড : আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ১০৯টি গোল করার বিশ্বরেকর্ড রয়েছে ইরানের আলি দেইয়ের নামে। রোনালদো পর্তুগালের হয়ে এখনও পর্যন্ত ৯৯টি গোল করেছেন। এ বছর জাতীয় দলের হয়ে আর ১১টি গোল করলেই রোনালদো বিশ্বরেকর্ড নিজের নামে করবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

জুন 19, 2026
ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

জুন 19, 2026
ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

জুন 19, 2026
Latest News
বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

গোলরক্ষক

ঘানার গোলরক্ষক বেনজামিন আসারি: সংগ্রাম থেকে বিশ্বকাপের মঞ্চে অনুপ্রেরণার গল্প

নেইমার

ব্রাজিল শিবিরে নেইমারকে নিয়ে ফের দুঃসংবাদ

অক্ষরা

নারী ক্রিকেটে ১২৬ বলে ৩০৬ করলেন অক্ষরা গুপ্তা

হাসান

স্বপ্নের অভিষেকে উজ্জ্বল হাসান মাহমুদ, কাউন্টিতে ৯ উইকেট শিকার

বিশ্বকাপ

‘রোনালদো আর আগের মতো নেই’—বিশ্বকাপে ড্রয়ের পর কঙ্গো ফুটবলারের খোঁচা

Flag

‘আল্লাহু আকবার’ খচিত ইরাকের পতাকাও মাঠে বিছায়নি ফিফা

প্রেসিডেন্ট লুলা

মেসিকে ব্রাজিল দলে চান প্রেসিডেন্ট লুলা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa