মো. আতাউর রহমান খানকে পদোন্নতি দিয়ে বাণিজ্য সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

আতাউর রহমানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় ২৫ মে। তিনি ইকোনমিক ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। ২০১৮ সালের ১৩ নভেম্বর বিসিএস প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত হয় ইকোনমিক ক্যাডার। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এদিকে সচিবালয় সূত্রে জানা গেছে, দায়িত্ব পেয়ে কর্মস্থল বাণিজ্য মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন আতাউর রহমান খান। মঙ্গলবার বিকালে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ে আসেন। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য সচিবকে আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানিয়ে মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
এরপর সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত পরিচয়পর্বে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপ-সচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
উল্লেখ্য গত ১৭ এপ্রিল বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা যান। এরপর থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



