
আজ (৪ মে) রুবেলের মোটরবাইক শো রুমের উদ্বোধনে দেখা গেলো সাকিবকে। জনপ্রিয় মোটরবাইক ব্র্যান্ড ইয়াহামার ডিলার শো রুম নিয়েছেন রুবেল।
সেখানে আরও উপস্থিত ছিলেন দেশের ঘরোয়া ক্রিকেটের প্রখ্যাত কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ বেশ কয়েকজন ক্রিকেটার। রুবেলের এই শো রুমের অবস্থান রাজধানীর বারিধারার ১০০ ফিটে।
সেখানে আরও উপস্থিত ছিলেন দেশের ঘরোয়া ক্রিকেটের প্রখ্যাত কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ বেশ কয়েকজন ক্রিকেটার। রুবেলের এই শো রুমের অবস্থান রাজধানীর বারিধারার ১০০ ফিটে।
সাকিবের উপস্থিত থাকার কথা আগেই গণমাধ্যমে জানিয়েছিলেন রুবেল। শনিবার সন্ধ্যা পৌনে ৭টায় সেখানে এসে পৌঁছান সাকিব। এর আগে সেখানে এসে উপস্থিত হন নুরুল হাসান সোহান ও সাব্বির রহমান। পরবর্তীতে উদ্বোধনের সময় সেখানে যুক্ত হন কোচ সালাউদ্দিন, ক্রিকেটার হাসান মাহমুদ, শফিউল ইসলাম ও ঢাকাই সিনেমার চিত্রনায়ক নিরব হোসেন।
এক সময় লাল-সবুজ জার্সিতে দুর্দান্ত সময় পার করা পেসার রুবেল বর্তমানে জাতীয় দলের বাইরে আছেন। অবশ্য নিয়মিত খেলে যাচ্ছেন দেশের ঘরোয়া ক্রিকেটে। এবার ক্রিকেটের বাইরে নতুন এক পরিচয়ে হাজির হলেন তিনি।
বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত যাবে ট্রেন, রেললাইন হবে এলিভেটেড
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



