Advertisement
জুমবাংলা ডেস্ক : নতুন সরকার শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রবিবার (১ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা জানান তিনি।

সাক্ষাৎকালে শ্রমিকদের সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকদের প্রশিক্ষণ, সময়োপযোগী শ্রম আইন প্রণয়ন, বিদ্যমান শ্রম আইনের সংস্কার, শিশু শ্রম রহিতকরণ, কর্মের সুপরিবেশ সৃষ্টিসহ শ্রম-সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বলেন, শ্রম সংশ্লিষ্ট বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংস্কার করা হবে। আমাদের আইনের প্রয়োগের বাস্তবায়নে বেশি কাজ করতে হবে। কর্মের সুপরিবেশ সৃষ্টি নিশ্চিত করতে চাই।

উপদেষ্টা আরও বলেন, রানা প্লাজা ট্রাজেডিতে হতাহতরা সঠিকভাবে ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ করেছে, এই অভিযোগ আমলে নিয়ে আমরা একটি কমিটি গঠন করেছি। আমরা হতাহতদের পুনর্বাসন নিয়েও কাজ করার চিন্তা করছি। নতুন সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করবে, শ্রমিকদের সব ন্যায্য দাবি আদায়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সবাই মিলে কাজ করে দেশের উৎকর্ষ সাধন করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

এ সময় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর তমো পৌটিইনেন বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা বাংলাদেশ শ্রমিক, সরকার এবং মালিকপক্ষদের নিয়ে কাজ করছে। আইএলও শুধু শ্রমবিষয়ক ইস্যুতে কাজ করে না, আইএলও শ্রমিকদের আইনি সহায়তা এবং প্রাতিষ্ঠানিক মান উন্নয়নেও কাজ করছে।

আইএলও, বিচারিক কর্মকাণ্ডের মানোন্নয়ন এবং সবার কর্মে প্রবেশের সুযোগ নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে বলে তিনি অবহিত করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.