
জানা গেছে, সাকিবদের কোচিংয়ের জন্য দিন হিসেবে টাকা নেবেন ভেট্টোরি। শুধুমাত্র বেতন হিসেবে প্রতিদিন তার পেছনে ৩ হাজার ৫৭১ ডলার খরচ করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বর্তমান বাজারে ডলার প্রতি ৮৫ টাকা করে ধরলে টাকায় এই অংক দাঁড়ায় ৩ লাখ ৩ হাজার ৫৩৫ টাকা!
অবশ্য এই টাকার পুরোটাই পাবেন না ভেট্টোরি। কারণ কর হিসেবে তার প্রতিদিনের ৩ হাজার ৫৭১ ডলার থেকে শতকরা ৩০ ভাগ কেটে নেওয়া হবে। এই কর্তনের পরও প্রতিদিন আড়াই হাজার ডলার করে পাবেন ভেট্টোরি। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২ লাখ ১২ হাজার ৫০০ টাকা।
সে হিসাবে ১০০ দিনে বাংলাদেশি টাকায় কর বাদে ২ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা আয় করবেন ড্যানিয়েল ভেট্টরি!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



