Advertisement
স্পোর্টস ডেস্ক : সময় যতই সামনে এগোচ্ছে ততই বড় হয়ে উঠছে ফুটবল বিশ্বকাপ। পুুরুষদের পর নারীদের বিশ্বকাপেও দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ২৪ দল নয়, ২০২৩ বিশ্বকাপে অংশ নেবে ৩২টি দল। বুধবার দল বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণাটি দিয়েছে ফুটবলের অভিভাবক সংস্থা।

বেশ কিছুদিন আগে ফ্রান্সে শেষ হয়েছে মেয়েদের বিশ্বকাপের অষ্টম আসর। শেষ দুটি আসরেই অংশ নিয়েছে ২৪টি দল। প্রথম দুটি আসরে দলের সংখ্যা ছিল ১২টি। মাঝের চারটি বিশ্বকাপে অংশ নিয়েছিল ১৬টি দল। প্রথম ১৯৯১ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল যুক্তরাষ্ট্র। এ বছরও শিরোপা জিতে নিয়েছেন মার্কিন নারীরা।

এ ছাড়া ১৯৯৯ ও ২০১৫ বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে যুক্তরাষ্ট্র। নারীদের বিশ্বকাপের ইতিহাসে এই দলটিই সবচেয়ে সফল। জার্মানি দুটি শিরোপা জিতেছে। এই দুই দলের বাইরে বিশ্বকাপ জয়ের নজির আছে শুধু নরওয়ে ও জাপানের। দলের সংখ্যা বাড়ায় পরেরবার বিশ্বকাপ জেতা যে কারোর জন্যই আরো কঠিন হবে।

নারী বিশ্বকাপে দল বাড়ানোর প্রস্তাবনা অনেকদিন আগে থেকেই ছিল। অবশেষে গতকাল সেটার অনুমোদন দিয়েছে ফিফা কাউন্সিল। দল বাড়ানোর তথ্যটি নিশ্চিত করে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘এটা খুব পরিষ্কার যে, নারি বিশ্বকাপে দল বাড়ানোর সময় হয়ে গেছে।’

ইনফান্তিানো আরো বলেছেন, ‘নারী ফুটবলকে সামনে এগিয়ে নিতে এটা একটা বড় পদক্ষেপ। ২০২৩ বিশ্বকাপে ৩২টি দল অংশ নেবে। এই প্রস্তাবে আমি খুশি হয়েছি। দল বাড়ানোর সিদ্ধান্তটি খুবই বাস্তবসম্মত হয়েছে। এতে করে নারী ফুটবল আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য হয়ে উঠবে।’

৩২ দলের প্রথম নারী বিশ্বকাপের আয়োজক এখনো নির্ধারণ হয়নি। পরবর্তী আসরের স্বাগতিক হওয়ার জন্য ইতোমধ্যে আবেদন করেছে ১০টি দেশ। যেখানে নেই কোনো ইউরোপের দেশ। স্বাগতিক হওয়ার লড়াইয়ে আছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া। শেষ দল দুটো যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে চায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.