Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নবীজির বর্ণনায় মুমিনের ভালোবাসা
ইসলাম জাতীয় ধর্ম

নবীজির বর্ণনায় মুমিনের ভালোবাসা

By Protik HossainFebruary 14, 20202 Mins Read

নবীজির বর্ণনায় মুমিনের ভালোবাসা

Advertisement
জুমবাংলা ডেস্ক : মুমিনরা সবাই এক পিতার সন্তানদের মতো ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পৃথিবীর সব মুমিনকে একটি দেহের সঙ্গে তুলনা করা হয়েছে। দেহের কোথাও আঘাত পেলে যেমন শরীর ব্যথা অনুভব করে, তেমনি কোনো মুমিন পৃথিবীর যে কোনো প্রান্তে আক্রান্ত হলে অন্য মোমিনের দেহে সে আঘাত অনুভূত হবে। (মুসলিম ও মিশকাত শরিফ)। যদি না অনুভূত হয়, তবে ধরে নিতে হবে যে, তার ইমান পক্ষাঘাতগ্রস্ত।

রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এক মুমিন অপর মুমিনের জন্য ইমরাতস্বরূপ, যার এক অংশ আরেক অংশের সঙ্গে যুক্ত থেকে মজবুত হয়। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্য ও দৃঢ়তা বোঝানোর জন্য হাতের এক আঙ্গুল অন্য হাতের আঙ্গুলের মধ্যে স্থাপন করলেন। (বুখারি, মুসলিম ও মেশকাত)। মানবতার মুক্তির দূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন- যারা আল্লাহর ওয়াস্তে কাউকে ভালোবাসে এবং এ জন্য পৃথক হয়, আল্লাহ তাদের তার আরশের ছায়া দেবেন, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়াই থাকবে না। (বুখারি, মুসলিম)।

অন্যত্র বলেন- ‘যখন কোনো লোক তার ভাইয়ের প্রতি ভালোবাসা পোষণ করবে, তখন সে যেন তাকে ভালোবাসে বলে জানিয়ে দেয়। (আবু দাউদ, তিরমিজি)। আরেক জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- নেক কাজের মধ্যে কোনোটাকে তুচ্ছ মনে কর না।

যদি তা তোমার ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করার বিষয়টিও হয়। (মুসলিম রিয়াদুস সালেহীন)। ভ্রাতৃত্বের বন্ধন অক্ষুণ্ন রাখার জন্য মধ্যস্থতা করাকে রসুল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। ইরশাদ করেছেন- ‘ওই ব্যক্তি মিথ্যুক নয় যে দুই ব্যক্তির মাঝে সন্ধি ও সমঝোতা করাতে গিয়ে একজনের পক্ষ হতে অপরজনের কাছে কোনো উত্তম কথা পৌঁছায় বা উত্তম কথা বলে।’ (বুখারি ও মুসলিম)।

আজ অত্যন্ত দুঃখজনক বিষয় হলেও সত্য, আমরা একে অপরকে ভালোবাসার পরিবর্তে হিংসা-বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছি। একে অপরের দোষচর্চা করছি। পরিশেষে দয়াময় প্রভুর দরবারে আকুল প্রার্থনা- প্রভু হে, আমাদের সবাইকে সব ধরনের হিংসা-বিদ্বেষ পরিহার করে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমিন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
ভিসা

ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা দিলো ভারতীয় হাইকমিশন

July 3, 2026
PM

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, থাকবেন প্রধানমন্ত্রী

July 3, 2026
Army

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

July 3, 2026

Latest News

ভিসা

ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা দিলো ভারতীয় হাইকমিশন

PM

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, থাকবেন প্রধানমন্ত্রী

Army

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

Logo

বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তি আবেদনের তারিখ ঘোষণা, যেভাবে করবেন

এইচএসসি পরীক্ষার্থী

বিশেষ আয়োজনে শনিবার পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী

Doctor

সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি চিকিৎসক, ভিডিও ভাইরাল

SSC

এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের ঘিরে বোর্ডের জরুরি নির্দেশনা

Logo

সরকারি কর্মচারীদের সম্মানী বাড়িয়ে পরিপত্র জারি

Sonchoy Potro

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি

ঝড়ের শঙ্কা

রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa