বিজিবি

Advertisement
জুমবাংলা ডেস্ক : দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থান থেকে নভেম্বরে ১৮৩ কোটি ৯৮ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৪ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২৭ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ, ৮ কেজি ২৮০ গ্রাম রূপা, ১ লাখ ৪১ হাজার ৯১৪টি প্রসাধনী সামগ্রী, ২ হাজার ৫৫৮টি ইমিটেশন গহনা, ১৬ হাজার ৬৩৫টি শাড়ি, ২০ হাজার ৪৫৬টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল/তৈরি পোশাক, ৩ হাজার ৪১৩ ঘনফুট কাঠ, ২ হাজার ৯৪৩ কেজি চা পাতা, ২ লাখ ৯ হাজার ৯৯৭ কেজি কয়লা, ২০০ ঘনফুট পাথর, ৯টি কষ্টি পাথরের মূর্তি, ৭টি ট্রাক, ৬টি পিকআপ, ১টি কাভার্ড ভ্যান, ৩০টি সিএনজি/ইজিবাইক ও ৬০টি মোটরসাইকেল।

তিনি জানান, উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ২টি বিভিন্ন প্রকার গান, ৪টি ম্যাগাজিন, ৯টি ককটেল ও ১৩৬ রাউন্ড গুলি।

এ ছাড়াও গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দ মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১৪ লাখ ৭৭ হাজার ৯০৮ পিস ইয়াবা, ৬ কেজি ৫৯০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ৪৬ কেজি ৩৪২ গ্রাম হেরোইন, ১১ হাজার ২২৬ বোতল ফেনসিডিল, ২৬ হাজার ৫৮৮ বোতল বিদেশী মদ, ৩ হাজার ৩৩৬ লিটার বাংলা মদ, ৪ হাজার ৮০০ ক্যান বিয়ার, ১ হাজার ৯৫৫ কেজি গাঁজা, ৮৬ হাজার ৭৪৪ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৪৩ হাজার ৮৫৫টি নেশাজাতীয় ইনজেকশন, ৬ হাজার ১৫৫ বোতল ইস্কাফ সিরাপ, ৩ কেজি ৭৮৫ গ্রাম কোকেন, ১ হাজার ৬৯৬বোতল এমকেডিল/কফিডিল, ১ হাজার ২৩০টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ২৯ লাখ ১৪ হাজার ৯৯৯ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ৫৯৫ প্যাকেট কীটনাশক এবং ১৪ হাজার ৫৭২টি অন্যান্য ট্যাবলেট।

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে নভেম্বরে ১৭৮ জন চোরাকারবারি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২০ জন বাংলাদেশী, ২ জন ভারতীয় এবং ১৫০ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সারা দেশে ১৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.