বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় লড়াইয়ে নরওয়ের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করলেও ব্রাজিলকে পরাজয় থেকে বাঁচাতে পারেননি নেইমার। অতিরিক্ত সময়ে তার করা গোলটি শুধু ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে ম্যাচ শেষে আলোচনায় উঠে এসেছে নেইমার ও নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ডের মধ্যে পেনাল্টির আগে ও পরে হওয়া কথোপকথন।
ব্রাজিলের একটি টেলিভিশন চ্যানেলের প্রকাশিত তথ্য অনুযায়ী, পেনাল্টি নেওয়ার আগে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে চেয়েছিলেন নেইমার। তিনি গোলরক্ষক নাইল্যান্ডকে উদ্দেশ করে বলেন, ‘পেনাল্টিটা কোন দিকে মারব? তুমি কোন দিকে চাও?’
ম্যাচজুড়ে একের পর এক দুর্দান্ত সেভ করা নরওয়ের গোলরক্ষকও পিছিয়ে যাননি। তিনি পাল্টা জবাব দেন, ‘আমি তোমাকে আটকে দেব’
তবে শেষ পর্যন্ত পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমানোর পর নেইমার দৌড়ে নাইল্যান্ডের কাছে যান এবং তাকে উদ্দেশ করে হেসে উত্তর দেন, ‘আমার সঙ্গে এসব চলবে না। আমার সঙ্গে না।’
যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু পেনাল্টি থেকে পাওয়া সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ব্রুনো গিমারায়েস।
ধীরগতির রান-আপ নিয়ে নরওয়ের গোলরক্ষককে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন নিউক্যাসল ইউনাইটেডের এই মিডফিল্ডার। তবে বাম দিকে ঝাঁপিয়ে পড়ে তার শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন ওরইয়ান নাইল্যান্ড।
ব্রুনোর সেই ব্যর্থতার মূল্য পরে চুকাতে হয় ব্রাজিলকে। ম্যাচের ৭৯ মিনিটে আর্লিং হালান্ড গোল করে নরওয়েকে এগিয়ে দেন। এরপর ৯০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।
অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে নেইমার একটি গোল শোধ করলেও আর ম্যাচে ফিরতে পারেনি ব্রাজিল। ২-১ ব্যবধানে হেরে শেষ ষোলোর বাধাই পেরোতে পারেনি সেলেসাওরা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এই হারে গত ৩৬ বছরের মধ্যে সবচেয়ে দ্রুত বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। অন্যদিকে নরওয়ে জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



