আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় চলতি বছরে ইঁদুরবাহিত লাসা জ্বরে ২৪২ জনের মৃত্যু হয়েছে। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) এ কথা জানায়।
স্বাস্থ্য সংস্থাটির রিপোর্টে বলা হয়, ২০১৯ সালে এই জ্বরে ১৭০ জনের মৃত্যু হয়েছে, এবার এই সংখ্যা আরো ৭২ জন বেশি। ইঁদুরের মাধ্যমে মল-মূত্র থেকে খাবার ও গৃহস্থালি সামগ্রীর সংস্পর্শে এসে এই ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।
প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ায় ২০২০ সালে এই জ্বরে আক্রান্ত ১ হাজার ১৭৫ জন শনাক্ত করা হয়েছে। দেশটির ৩৬ টি প্রদেশের মধ্যে ২৭ টি থেকে এই রিপোর্ট পাওয়া যায়। এই জ্বরে ম্যালেরিয়ার মতো উপসর্গ দেখা দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


