Advertisement

জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের চরভদ্রাসনে ভূবনেশ্বর নদীতে ডুবে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে ওই স্কুলছাত্রীর ভাই। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে চরভদ্রাসন উপজেলা সদরের ভুবনেশ্বর নদীতে এ ঘটনা ঘটে।

নিহত অমি আক্তার (১৫) চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। এছাড়া নিখোঁজ তামিম হোসেন (১০) উপজেলা সদরের আলহেরা কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র। তারা উপজেলা সদরের উত্তর আলমনগর এলাকার সৌদি প্রবাসী শেখ রাসেলের সন্তান।

জানা যায়, বুধবার বিকালে দুই ভাই-বোন বাড়ি থেকে নদীর ওপারে আব্দুল সিকদার ডাঙ্গী গ্রামে নানা বাড়ির উদ্দেশে রওনা হয়। তারা ভুবনেশ্বর নদী দিয়ে তাফাল (টিনের তৈরি ছোট নৌকা) চড়ে পার হচ্ছিল। পার হওয়ার সময় প্রচণ্ড বাতাসে তাফাল উল্টে গিয়ে তারা নিখোঁজ হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পানিতে নেমে খোঁজাখুঁজি করে অমি আক্তারের মরদেহ উদ্ধার করে। কিন্তু তামিম হোসেনকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে পার্শ্ববর্তী সদরপুর উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে নেমে তামিম হাসানকে উদ্ধারে তল্লাশি শুরু করে। কিন্তু রাত ১০টা পর্যন্ত তাকে পাওয়া যায়নি।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমদাদুল হক তালুকদার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনিন খানম। এখনও ঘটনাস্থলে রয়েছেন তারা।

চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমদাদুল হক তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুলছাত্রী অমির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার ভাই তামিমকে উদ্ধারে অভিযান চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.