Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদককে বহিষ্কার
রাজনীতি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদককে বহিষ্কার

By Saiful IslamJanuary 18, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কার করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদককে বহিষ্কার

Advertisement

এদিকে এটিএম কামালের বহিষ্কারের খবর ছড়িয়ে পড়লে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ দেখা গেছে। তারা বলছেন, নির্বাচনে তৈমুর আলম খন্দকার জয়ী হলে এই বিএনপি ডেকে নিয়ে তাকে ও কামালকে ফুল দিয়ে সম্মান করত। কেন্দ্রীয় এসব সিদ্ধান্তের কারণেই নারায়ণগঞ্জে আজ বিএনপির সাংগঠনিক অবস্থান নি:শেষ হতে চলেছে।

নাম প্রকাশ না করার শর্তে মহানগর বিএনপির কয়েকজন নেতা জানান, তৈমুরের নির্বাচনকে ঘিরে পুরো ২৭টি ওয়ার্ডে বিএনপির হামলা-মামলা খাওয়া কর্মীরা জেগে উঠেছিল। বিএনপি সাংগঠনিকভাবে শক্তির পরিচয়ও দিয়েছে। কিন্তু এ বহিষ্কারের সিদ্ধান্ত আর কোনো কর্মীকে রাজপথে টেনেও নামানো যাবে না।

এদিকে এ ব্যাপারে এটিএম কামালের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আমি অবাক বিস্মিত। আমার নামে চিঠি অথচ এর আগেই কোনো মহল গণমাধ্যমে সেই চিঠি পাঠিয়ে দিল। আমি নিজেকে সব সময় শহীদ জিয়ার আদর্শের সৈনিক এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কর্মী। সেখান থেকে আমাকে কেউ বিচ্যুত করতে পারবে না। যেহেতু দল করি তাই দলের যদি এমন কোনো সিদ্ধান্ত আসে আমি সেটা মাথা পেতে নেব।

উল্লেখ্য, এটিএম কামাল ছিলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের প্রধান নির্বাচনী এজেন্ট। তিনি রীতিমতো নিজের দল ও প্রশাসনের চাপের মুখেও শেষ অবধি তৈমুরের পাশেই ছিলেন।

এদিকে কেন্দ্র থেকে ইস্যু হওয়া ওই চিঠিতে এটিএম কামালকে উদ্দেশ্য করে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্র মোতাবেক আপনাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। সূত্র : যুগান্তর।

দল থেকে অব্যাহতি পেয়ে তারেক রহমানকে উদ্দেশ্য করে যা বললেন তৈমূর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

July 2, 2026
পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

July 1, 2026
নাহিদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

July 1, 2026

Latest News

A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

নাহিদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

জামায়াত

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জামায়াত আমির

দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য: জামায়াত আমির

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa