
সিদ্ধীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৮ সদস্য দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- নূর জাহান (৬০), কিরণ মিয়া (৪৫), আবুল হোসেন (২৫), হিরণ মিয়া (২৫), মুক্তার হোসেন (২০), কাওসার হোসেন (১৬), আপন (১০) ও লিমা (৩)।
আগুনের ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। দগ্ধদের এক স্বজন জানান, ওই পরিবারের সদস্য ইলিয়াস ঘুম থেকে উঠে সিগারেট ধরানোর জন্য ম্যাচের কাঠি ধরালে আগুনের সূত্রপাত হয়। ঘর বন্ধ থাকায় লিকেজ থেকে হয়তো গ্যাস জমে ছিল।তিনি এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



