জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিভিন্ন নামিদামি ব্যান্ডের মোড়কে নকল ইলেকট্রনিক ও প্রসাধনী সামগ্রী তৈরির কারখানায় অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে পুলিশ।

n-gonj-ovijan

Advertisement
বুধবার (২ অক্টোবর) রাত ১০টার দিকে ম্যাক্স ইলেকট্রো ইন্ডাস্ট্রিজ নামে ওই কারখানায় অভিযান চালানো হয়।

এ সময় আটজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- সহিদুল ইসলাম (৩৫), সিরাজুল ইসলাম (১৮), সোহাগ (২৪), সাইফুল ইসলাম (৩৫), আমিনুল ইসলাম (৩২), রাজিব (১৮) মেহেদী হাসান (১৮) ও মাইনুল ইসলাম (৩২)।

পুলিশ জানায়, গতরাতে শিমরাইল এলাকার ম্যাক্স ইলেক্ট্রো ইন্ডাস্ট্রিজ ও মুনস্টার মার্কেটিং প্রাইভেট লিমিটেড নামের কারখানায় অভিযান চালানো হয়। কারখানার গুদাম থেকে সনি, স্যামসাং, এলজি ও প্যানাসনিক ব্যান্ডের নকল ইলেক্ট্রনিক সামগ্রী ও বিদেশী ব্রান্ডের বিপুল পরিমানের প্রসাধনী সমাগ্রী জব্দ করা হয়।

এসময় আটক করা হয়, কারখানার হিসাবরক্ষক কর্মকর্তাসহ নকল পণ্য সামগ্রী তৈরিতে কর্মরত আট কর্মচারীকে।

পুলিশ জানায়, রাজধানীর ধানমন্ডি এলাকার হাজী বেলায়েত হোসেন নামের এক ব্যক্তি এই নকল সামগ্রীর কারখানাটি দীর্ঘদিন যাবত পরিচালনা করে আসছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google