Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় নারী জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে সরকার কাজ করছে : স্পিকার
জাতীয়

নারী জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে সরকার কাজ করছে : স্পিকার

By জুমবাংলা নিউজ ডেস্কজুলাই 27, 2022Updated:জুলাই 27, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের জনসংখ্যার একটি বিশাল অংশ নারী।  এ বিশাল নারী জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করা অত্যন্ত জরুরি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এ লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে।

ফাইল ছবি
Advertisement

তিনি আজ রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জনশুমারী ও গৃহগণনা- ২০২২’ উপলক্ষে প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, জনশুমারী ও গৃহগণনা- ২০২২ এর সফল সম্পাদনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর ভূমিকা প্রশংসনীয়। এ কার্যক্রমের প্রাথমিক প্রতিবেদনে দেশের নারী ও পুরুষের প্রকৃত অনুপাত উঠে এসেছে।

এ সময় তিনি জনশুমারী ও গৃহগণনা ২০২২ উপলক্ষে প্রাথমিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন।

পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. মতিয়ার রহমান অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছেন। তাই প্রথমবারের মত ডিজিটাল পদ্ধতিতে ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, তথ্য উপাত্তের গুরুত্ব বুঝতে পেরে ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠা করেছিলেন। তাই আজ বিবিএস সঠিক তথ্য প্রদানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিনত হয়েছে।

স্পিকার বলেন, জনশুমারী ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদনের বয়সভিত্তিক জনসংখ্যা অংশে ১৫ থেকে ২৯ বছরের তরুণদের শতকরা হার লক্ষনীয়ভাবে বেশি। তাই আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এ সুবিধাজনক অবস্থায় রয়েছি।

তিনি বলেন, এ জনশুমারিতে উল্লেখযোগ্য সংখ্যক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রত্যক্ষভাবে যুক্ত থেকেছে। তিনি জনশুমারির মত বিশাল কর্মযজ্ঞ সফলতার সাথে সম্পন্ন করার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

জনশুমারী ও গৃহগণনা ২০২২ অনুসারে দেশের সর্বমোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। যার মধ্যে মহিলা ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ এবং পুরুষ ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪।

সিটি কর্পোরেশন ওয়ারী জনসংখ্যা যথাক্রমে বরিশালে ৪ লাখ ১৯ হাজার ৩৫১ জন, চট্টগ্রামে ৩২ লাখ ২৭ হাজার ২৩৬ জন, কুমিল্লায় ৪ লাখ ৩৯ হাজার ৪১৪ জন, ঢাকায় (উত্তর) ৫৯ লাখ ৭৯ হাজার  ৩৭ জন, ঢাকা (দক্ষিণ) ৪২ লাখ ৯৯ হাজার ৩৪৫ জন, গাজীপুরে ২৬ লাখ ৭৪ হাজার ৬৯৭ জন, খুলনায় ৭ লাখ ১৮ হাজার ৭৩৫ জন, ময়মনসিংহে ৫ লাখ ৭৬ হাজার ৭২২ জন, নারায়নগঞ্জে ৯ লাখ ৬৭ হাজার ৭২৪ জন, রাজশাহীতে ৫ লাখ ৫২ হাজার ৭৯১ জন, রংপুরে ৭ লাখ ৮ হাজার ৩৮৪ জন এবং সিলেটে ৫ লাখ ৩২ হাজার ৪২৬ জন। প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১ হাজার ১১৯ জন। সাক্ষরতার শতকরা হার ৭৪.৬৬, যা ২০১১ সালে ছিল ৫১.৭৭। উল্লেখ্য, ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহ কার্যক্রম ১৫ থকে ২৮ জুন ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রওশন আরা মান্নান এমপি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীরেন শিকদার এমপি, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়, পরিসংখ্যান ব্যুরোসহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকতা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিমানমন্ত্রী

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু : বিমানমন্ত্রী

জুন 15, 2026
প্রধানমন্ত্রী

তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে : প্রধানমন্ত্রী

জুন 15, 2026
BUS-Terminal

তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়

জুন 15, 2026
Latest News
বিমানমন্ত্রী

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু : বিমানমন্ত্রী

প্রধানমন্ত্রী

তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে : প্রধানমন্ত্রী

BUS-Terminal

তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়

পুলিশ

নিজের বাবাকে হানি ট্র্যাপে ফেলে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ!

Ad Din

কোটি টাকা নিয়ে ঘুরেনি কেউ, আপিল করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

যানজট নিরসন

মহাখালী-সায়দাবাদ-গুলিস্তান থেকে বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

PAY-SCALE

নতুন পে স্কেলে বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ 

ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

Benzir

গ্রেফতারের পর নতুন করে আলোচনায় বেনজীরের যত অপকর্ম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa