
এ অভিযোগ এনে মামলাও করেন আগের স্বামী রাকিব হাসান। এরপরেই সাংবাদিক সম্মেলন করেন নাসির-তামিমা। রাকিবকে তালাক না দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, এটা একটা ক্লিয়ার জিনিস। নয় মাস আগে আমার ছবি নাসির ইন্সট্রাগ্রাম পেজে দেয়। পেজে দেওয়ার পরে এটা যথারীতি আলোচনা ফেলছিল। যখন ওকে (নাসির) প্রশ্ন করা হয়, এই সেই মেয়ে যাকে আমি এখনো বিয়ে করিনি, বিয়ে করলে ঘটা করেই করব। সবাইকে জানিয়ে করব।
তামিমা বলেন, তিন মাস আগে আরেকটা গণমাধ্যমকে জানিয়েছে, ওই ছবির মেয়েকে আমি বিয়ে করতে যাচ্ছি। তারপর আমরা ধুমধাম কাবিন করেছি। ধুমধাম গায়ে হলুদ করেছি। রিসিপশনের আগে সে হঠাৎ করে কিভাবে জানতে পারে। এটা হঠাৎ করে হয়নি। এক বছর যাবৎ নাসির সবাইকে বলে আসছে এই মেয়েকে আমি বিয়ে করছি। আমরা ওপেনলি এটা সবাইকে বলেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



