
প্রস্তুতি ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি নাঈম শেখ। ফিরেছেন ১২ রানে। সৌম্য সরকার ২৮ আর শেখ মেহেদী ৩৮ করে আউট হলেও ভালো করেছেন মিঠুন। খেলেছেন ৬৬ রানের অপরাজিত ইনিংস। সঙ্গে মাহমুদউল্লাহর ৩৫ রানে ২৩৩ রানের পুঁজি পায় তামিম একাদশ। ৪ উইকেট শিকার করেছেন পেসার রুবেল।
লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ প্রস্তুতি সেরেছে নাজমুলের দল। শান্ত ৪০ রান করে নিয়েছেন রিটায়ার্ড হার্ট। ৫৯ রান করে একই পথে ডাগ আউটে গেছেন লিটন। মেহেদী মিরাজ স্বেচ্ছায় ক্রিজ ছাড়ার আগে তুলেছেন ফিফটি। ৫৪ রানে মুশফিক আর সাইফউদ্দিন ১৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেছেন। একমাত্র উইকেটটি নিয়েছেন মুস্তাফিজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



