স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের অতীত ইতিহাসই বজায় রাখল পাকিস্তান। আগের তিনবারের দেখায় জিতেছিল পাকিস্তান। সেই ধারা এবারও অব্যাহত রাখল বাবর আজমের নেতৃত্বাধীন দলটি। সিডনিতে চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের দেওয়া ১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাবর-রিজওয়ানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে বীরের বেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান।

বুধবার (৯ নভেম্বর) ১৫৩ রানের লক্ষ্যে নেমে পাকিস্তানের দুই ওপেনারই ১০৫ রানের জুটি গড়ে জয়ের পথ তৈরি করে দেন। বাবর ৪২ বলে সাত চারে ৫৩ রানে সাজঘরে ফিরে যান। পরে দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন আরেক ওপেনার রিজওয়ান। ৪৩ বলের পাঁচ চারে এ সংগ্রহ করেন পাক এই ওপেনার। তাদের বীরত্বের পর তরুণ ব্যাটার হ্যারিসের ২৬ বলে ৩০ রানে পাঁচ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় ছিনিয়ে নিয়েছে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা।

কিউইদের হয়ে দুই উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ড। এ ছাড়া মিচেল সান্টনার এক উইকেট নিয়েছেন।

এর আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই শাহিন শাহ আফ্রিদির বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন কিউই ওপেনার ফিন অ্যালেন। মাত্র ৪ রানেই সাজঘরে ফেরেন এই ব্যাটার। আরেক ওপেনার কনওয়ে কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করছিলেন। তবে পাওয়ার প্লে’র শেষ বলে দলীয় ৩৮ রানে রান-আউট হয়ে ফিরতে হয় তাকে। শাদাব খানের সরাসরি থ্রোয়ে সাজঘরে ফিরে আসার আগে ২০ বলে ২১ রান করেন এই ব্যাটার।
পাকিস্তান

Advertisement

মোহাম্মদ নওয়াজের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ৮ বলে মাত্র ৬ রান করে ফিরেন গ্লেন ফিলিপস। ফলে দলীয় পঞ্চাশ রানের আগেই তিন উইকেট হারিয়ে ফেলে কিউইরা। এরপর ইনিংস মেরামতের কাজ সারেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও মিডল-অর্ডার ব্যাটার ড্যারেল মিচেলে। তাদের ৫০ বলে ৬৮ রানের জুটিতে দলীয় ১০০ ছাড়ায় কিউইরা।

দলীয় ১১৭ রানে অধিনায়ক কেন উইলিয়ামসন শাহিন শাহ আফ্রিদির দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন। বোল্ড হয়ে বিদায়ের আগে ৪২ বলে ৪৬ রান করেন এই ব্যাটার। তবে মিচেল শেষ পর্যন্ত টিকে থেকে দলকে দেড়শ’ রানের কোটায় নিয়ে যান। তার ৩৫ বলে তিন বাউন্ডারি ও এক ছক্কায় ৫৩ রানে ভর করে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। আরেক প্রান্তে জিমি নিসাম ১২ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন।

বোলিংয়ে পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি ২৪ রানে দুই উইকেট পেয়েছেন। এ ছাড়া মোহাম্মদ নওয়াজ একটি উইকেট নিয়েছেন।

যে ৫ ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে মুস্তাফিজের দিল্লি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.