
প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে কে-কে ওপেনার হিসেবে খেলবেন, তা এখনো ঠিক করা হয়নি। তিনি বলেন, ‘সম্প্রতি টি-টুয়েন্টি ক্রিকেটে আমরা ওপেনিংয়ে রেকর্ড জুটি গড়েছি। তাই এটিকে কোন সমস্যা হিসেবে দেখছি না।’
ডোমিঙ্গো আরও বলেন, ‘লিটন দলে ফিরেছেন। একাদশ কি হতে চলেছে তা জানতে আমাকে কাল নির্বাচকদের সাথে বসতে হবে। আমাদের তিন জন সৌম্য-লিটন এবং নাইমআছে যারা ব্যাটিং শুরু করতে পারে। নির্বাচক প্যানেলের সাথে আরোচনা আমরা পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে একটি সিদ্ধান্ত নিবো।’
ডোমিংগো আরও জানান, তিনি ওপেনিং নিয়ে ওপেনারদের প্রতিযোগিতা উপভোগ করছেন এবং এখানে কঠোর প্রতিযোগিতা হচ্ছে। এই সমস্যায় বারবার পড়তে পছন্দ করবেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



