Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার নিকুঞ্জ–১ এ অজ্ঞান পার্টির আতঙ্ক, প্রকাশ্য বিকেলে স্কুলছাত্র অচেতন—নিশ্চিদ্র নিরাপত্তা নিয়ে প্রশ্ন
জাতীয় ঢাকা বিভাগীয় স্লাইডার

নিকুঞ্জ–১ এ অজ্ঞান পার্টির আতঙ্ক, প্রকাশ্য বিকেলে স্কুলছাত্র অচেতন—নিশ্চিদ্র নিরাপত্তা নিয়ে প্রশ্ন

By Arif ArmanJanuary 10, 2026Updated:January 10, 20263 Mins Read

 অজ্ঞান পার্টির আতঙ্ক

Advertisement

ঢাকা মহানগরীর অন্যতম অভিজাত, পরিকল্পিত ও কঠোর নিরাপত্তাবেষ্টিত আবাসিক এলাকা নিকুঞ্জ–১। রাজধানীর মডেল আবাসিক এলাকা হিসেবে পরিচিত এই এলাকায় রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশপথে কড়া নজরদারি, নিজস্ব সিকিউরিটি টিম এবং অসংখ্য সিসিটিভি ক্যামেরা। সমাজের প্রথম সারির নাগরিক, উচ্চপদস্থ কর্মকর্তা ও ভিআইপিদের বসবাসের কারণে নিকুঞ্জ–১ দীর্ঘদিন ধরেই নিরাপদ আবাসনের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছিল। তবে সেই নিকুঞ্জ–১ এই প্রথম এক ভয়াবহ ও উদ্বেগজনক ঘটনার সাক্ষী হলো, যা এলাকাবাসীর মধ্যে চরম নিরাপত্তা শঙ্কা সৃষ্টি করেছে।

শুক্রবার বিকেল আনুমানিক চারটার দিকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুনতাসির রহমান তাহমিদ প্রতিদিনের মতো নিকুঞ্জ–১ এর লেক ড্রাইভ সড়ক ধরে হাঁটছিল। পারিবারিক সূত্র ও প্রাথমিক তথ্যে জানা যায়, নিরিবিলি ওই সময় হঠাৎ পেছন দিক থেকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাহমিদের কাছে এসে তার নাকের ওপর টিস্যু পেপারের মতো দেখতে কোনো একটি বস্তু চেপে ধরে। মুহূর্তের মধ্যেই কিশোরটি অচেতন হয়ে পড়ে। এরপর তার আর কিছু মনে নেই। প্রায় ৪০ মিনিট পর তাহমিদ নিজেকে রাস্তার পাশে পড়ে থাকতে আবিষ্কার করে। পরে আশপাশের লোকজনের সহায়তায় সে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

অজ্ঞান পার্টির আতঙ্ক

ঘটনাটি জানাজানি হতেই নিকুঞ্জ–১ আবাসিক এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যে এলাকাকে ‘নিশ্চিদ্র নিরাপত্তা বলয়’ হিসেবে পরিচিত করা হয়, যেখানে প্রবেশের প্রতিটি পয়েন্টে নজরদারি ও নিয়ন্ত্রণ থাকার কথা—সেখানে প্রকাশ্য দিবালোকে একজন স্কুলপড়ুয়া কিশোর কীভাবে এমন ঘটনার শিকার হলো, তা নিয়ে বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করছেন বাসিন্দারা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিকুঞ্জ–১ এলাকায় প্রতিদিন বিকেলবেলা শিশু-কিশোরদের হাঁটাহাঁটি ও খেলাধুলা করতে দেখা যায়। ঠিক সেই সময়েই এ ধরনের ঘটনা ঘটায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। অনেকেই আশঙ্কা করছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং পরিকল্পিতভাবে এলাকায় অজ্ঞান পার্টিসহ অপরাধী চক্রের অনুপ্রবেশের ইঙ্গিতও হতে পারে।

ঘটনার পরপরই তাহমিদের পরিবার বিষয়টি স্থানীয় খিলক্ষেত থানায় অবহিত করে এবং নিকুঞ্জ–১ সোসাইটিকেও বিস্তারিত জানায়। খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আলিম বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন। তার নির্দেশে এসআই মাহফুজসহ থানার একটি চৌকস পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে। এ সময় নিকুঞ্জ–১ এ দায়িত্বে থাকা একাধিক নিরাপত্তাকর্মী পুলিশের সঙ্গে উপস্থিত ছিলেন।

ঘটনাস্থল পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন নিকুঞ্জ টানপাড়া এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ আন্দোলনের অন্যতম উদ্যোক্তা, এলাকার আলোচিত সমাজকর্মী ও সিনিয়র সাংবাদিক জাহিদ ইকবাল। তিনি ঘটনাটি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্থানীয় বাস্তবতা ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে তিনি শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।

পুলিশ কিশোর তাহমিদের কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ সংগ্রহ করে এবং আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলের আশপাশের একাধিক বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার কাজ চলছিল। এলাকায় প্রবেশ ও বের হওয়ার পথগুলো বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে তথাকথিত ‘অজ্ঞান পার্টি’র কাজ বলে ধারণা করা হলেও, অন্য কোনো অপরাধমূলক উদ্দেশ্য বা সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিকুঞ্জ–১ এ এ ধরনের ঘটনায় স্থানীয় বাসিন্দারা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন। তাদের অনেকেরই প্রশ্ন, “যদি নিকুঞ্জ–১ এর মতো অভিজাত ও সুরক্ষিত এলাকায় শিশু নিরাপদ না থাকে, তাহলে রাজধানীর অন্য এলাকাগুলোর অবস্থা কী?”

এ ঘটনার পর এলাকায় দিন ও রাতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে। বাসিন্দারা সোসাইটি কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ, প্রবেশপথে কঠোর তল্লাশি, নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি এবং সিসিটিভি নজরদারি আরও কার্যকর করার আহ্বান জানিয়েছেন।

অভিজাত আবাসিক এলাকা হিসেবে পরিচিত নিকুঞ্জ–১ এ প্রকাশ্য দিবালোকে স্কুলছাত্র অচেতন হওয়ার ঘটনাটি রাজধানীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন তুলেছে।

এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও ভীতিকর ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    Rain

    বৃষ্টিতে আজও ডুবে গেছে বেশ কিছু সড়ক, ভোগান্তিতে নগরবাসী

    July 13, 2026
    ইতালীয় প্রযুক্তি ও মানের সমন্বয়

    ইতালীয় প্রযুক্তি ও মানের সমন্বয় — মিলানো সিরামিকসের উদ্বোধন

    July 13, 2026
    PM

    শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, যত্নও নিতে হবে : প্রধানমন্ত্রী

    July 13, 2026

    Latest News

    Rain

    বৃষ্টিতে আজও ডুবে গেছে বেশ কিছু সড়ক, ভোগান্তিতে নগরবাসী

    ইতালীয় প্রযুক্তি ও মানের সমন্বয়

    ইতালীয় প্রযুক্তি ও মানের সমন্বয় — মিলানো সিরামিকসের উদ্বোধন

    PM

    শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, যত্নও নিতে হবে : প্রধানমন্ত্রী

    Tree

    ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচটি করে গাছ লাগানোর নির্দেশ

    আবহাওয়া অফিস

    বৃষ্টি কমবে কখন, যা জানালো আবহাওয়া অফিস

    Tarek Rahman

    চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

    বন্যা পরিস্থিতি

    সিলেট–সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানাল সতর্কীকরণ কেন্দ্র

    ব্যারিস্টার ফুয়াদ

    শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

    বৃষ্টিপাত

    আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

    দরিদ্র গৃহবধূ

    ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa