Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নিকুঞ্জে অমানবিকতা: স্ত্রী-সন্তানকে তালাবদ্ধ করে পালালেন স্বামী, উদ্ধার করলো ৯৯৯
জাতীয় ঢাকা বিভাগীয় স্লাইডার

নিকুঞ্জে অমানবিকতা: স্ত্রী-সন্তানকে তালাবদ্ধ করে পালালেন স্বামী, উদ্ধার করলো ৯৯৯

By Arif ArmanJanuary 24, 2026Updated:January 24, 20262 Mins Read

অমানবিক কাণ্ড

Advertisement
জাহিদ ইকবাল,বিশেষ প্রতিনিধি: রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকায় এক পাষণ্ড স্বামীর অমানবিক কাণ্ড দেখে স্তম্ভিত হয়ে পড়েছেন এলাকাবাসী। জনৈক টিকটকার দ্বিতীয় স্ত্রীর মোহে পড়ে নিজের প্রথম স্ত্রী ও তিন সন্তানকে একটি দোকানের ভেতর তালাবদ্ধ করে রেখে পালিয়েছেন স্বামী মো. কামাল হোসেন।

শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে নিকুঞ্জ-২ এর ১৩ নম্বর রোডের পশ্চিম মাথায় ‘জিহাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস’ নামক দোকানে এই ঘটনাটি ঘটে।

এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, কামাল হোসেন তার টিকটকার দ্বিতীয় স্ত্রীর কথায় প্ররোচিত হয়ে প্রথম স্ত্রী ও সন্তানদের ওপর প্রায়ই অত্যাচার করতেন। গতকাল তিনি কৌশলে তাদের নিজের দোকানের ভেতর নিয়ে যান এবং বাইরে থেকে গেটে একে একে ৮টি তালা ঝুলিয়ে দিয়ে পালিয়ে যান। বদ্ধ দোকানের ভেতরে দীর্ঘ ৩ ঘণ্টা আটকা পড়ে মা ও শিশুরা কান্নাকাটি করতে থাকে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে খিলক্ষেত থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে।

নির্বাচন বানচাল করতে চলছে দেশি-বিদেশি ষড়যন্ত্র: জোনায়েদ সাকি

উদ্ধার অভিযানে অংশ নেওয়া খিলক্ষেত থানার সাব-ইন্সপেক্টর (এসআই) জীবনচন্দ্র দাস বলেন, দোকানের গেটে ৮টি তালা লাগানো দেখে আমরা অবাক হয়ে যাই। দীর্ঘ চেষ্টার পর তালাগুলো ভেঙে আমরা মা ও সন্তানদের উদ্ধার করি। উদ্ধারের পর তিন সন্তানকে নিয়ে ওই গৃহবধূ যখন কান্নায় ভেঙে পড়েন, তখন সেখানে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

ভুক্তভোগী মা জানান, সামান্য টিকটক আসক্তির কারণে তার স্বামী যে এতটা নিচে নামবেন, তা তিনি ভাবতেও পারেননি।

এদিকে ঘটনার বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত কামাল হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন এবং তার নম্বরটিতে কোনো সাড়া মিলছে না।

পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

একজন বাবার এমন নিষ্ঠুরতায় পুরো নিকুঞ্জ এলাকায় মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    Rain

    বৃষ্টিতে আজও ডুবে গেছে বেশ কিছু সড়ক, ভোগান্তিতে নগরবাসী

    July 13, 2026
    ইতালীয় প্রযুক্তি ও মানের সমন্বয়

    ইতালীয় প্রযুক্তি ও মানের সমন্বয় — মিলানো সিরামিকসের উদ্বোধন

    July 13, 2026
    PM

    শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, যত্নও নিতে হবে : প্রধানমন্ত্রী

    July 13, 2026

    Latest News

    Rain

    বৃষ্টিতে আজও ডুবে গেছে বেশ কিছু সড়ক, ভোগান্তিতে নগরবাসী

    ইতালীয় প্রযুক্তি ও মানের সমন্বয়

    ইতালীয় প্রযুক্তি ও মানের সমন্বয় — মিলানো সিরামিকসের উদ্বোধন

    PM

    শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, যত্নও নিতে হবে : প্রধানমন্ত্রী

    Tree

    ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচটি করে গাছ লাগানোর নির্দেশ

    আবহাওয়া অফিস

    বৃষ্টি কমবে কখন, যা জানালো আবহাওয়া অফিস

    Tarek Rahman

    চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

    বন্যা পরিস্থিতি

    সিলেট–সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানাল সতর্কীকরণ কেন্দ্র

    ব্যারিস্টার ফুয়াদ

    শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

    বৃষ্টিপাত

    আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

    দরিদ্র গৃহবধূ

    ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa