Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নিক্সন চৌধুরী প্রসঙ্গ এখন আদালতের বিষয়
জাতীয়

নিক্সন চৌধুরী প্রসঙ্গ এখন আদালতের বিষয়

By Shamim Rezaঅক্টোবর 17, 20202 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়টি আর নির্বাচন কমিশনের নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

তিনি বলেছেন, নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করেছে। বিধি অনুযায়ী (নিক্সন চৌধুরীর বিরুদ্ধে) মামলা করেছে। এখন আদালত সিদ্ধান্ত নেবে।

দেশজুড়ে ব্যাপক আলোড়ন তোলা নিক্সন চৌধুরীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাগো নিউজকে এ কথা বলেন মাহবুব তালুকদার।

গত ১০ অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে মোবাইল ফোনে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানার সঙ্গে কথা বলেন এমপি নিক্সন চৌধুরী। পরে ওই ফোনালাপ ফাঁস হয়ে যায়।

এতে ইউএনওকে উদ্দেশ্য করে উত্তেজিত কণ্ঠে এমপি নিক্সন চৌধুরীকে বলতে শোনা যায়, ‘আপনার এসিল্যান্ড-ভাঙ্গা আমার লোককে গাড়িতে তুলে নিছে। ওরে দালালি করতে মানা করেন।’ তারপর গালাগাল করতে শোনা যায়।

এমনকি নিজের অনুসারীকে তৎক্ষণাৎ ছাড়ার আলটিমেটাম দিয়ে নিক্সন চৌধুরীকে বলতে শোনা যায়, ‘সিগারেট খাওয়ার জন্য ওকে ধরছে, আপনি ওকে ছাড়তে বলেন। আমি আসতাছি চরভদ্রাসন, পাঁচ মিনিট সময় দিলাম, এর মধ্যে ছেড়ে না দিলে উপজেলা ঘেরাও করব আমি।’

নির্বাচন শেষে রাতে একটি বিজয় সমাবেশ হয় চরভদ্রাসন উপজেলা সদরের স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে। সেখানে এমপি নিক্সন চৌধুরী জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমি যদি নেতাকর্মীদের নিয়ে নামি, তবে আপনি এক মিনিট দম নেয়ার সুযোগ পাবেন না।’

ফোনালাপ এবং সমাবেশের বক্তব্যটি ভাইরাল হলে দেশজুড়ে আলোচনার ঝড় ওঠে। পরে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফরিদপুরের ডিসি অতুল সরকার মন্ত্রিপরিষদ বিভাগ ও নির্বাচন কমিশনে চিঠি পাঠান।

যদিও ১৩ অক্টোবর সংবাদ সম্মেলন করে নিক্সন চৌধুরী দাবি করেন, অডিও-ভিডিওর কণ্ঠ তার নয়। তিনি বলেন, শত্রুপক্ষ আমার বক্তব্য সুপার এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে চরভদ্রাসন থানায় মামলা করেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম।

এ প্রসঙ্গে প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘আদালতে বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা সমুচিত হবে না। মন্তব্য করতে চাই না। তবে নির্বাচন কমিশন তার দায়িত্ব মোতাবেক কাজ করছে। আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে।’

নিক্সন চৌধুরী নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তার কর্মীদের বিনা কারণে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মাহবুব তালুকদার বলেন, ‘আমি কোনো মন্তব্য করতে চাই না।’

প্রভাবিত নির্বাচন বাতিলের প্রসঙ্গ থাকে, এখানে নির্বাচন কমিশন কী করতে পারে? প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, ‘এ নিয়ে কথা বলা এখন ঠিক হবে না।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa