স্পোর্টস ডেস্ক: বিশ্ব ক্রিকেটে “ইউনিভার্স বস” নামে পরিচিত ক্রিস গেইল। মারকুটে ব্যাটিংয়ে বেশ সুখ্যাতি রয়েছে। টি টুয়েন্টি ক্রিকেটে ১৪ হাজারের বেশি রান করা এই ব্যাটার এবার নিজেকে দাবি করলেন সর্বকালের সেরা অফ স্পিনার হিসেবে। সেখানে লঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনও তার সমকক্ষের নয় বলে মনে করেন তিনি । ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে মজার ছলে এমন মন্তব্য করেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি এই ব্যাটার ।

তিনি বলেন, আপনি জানেন? আমার বোলিং একেবারেই সহজাত। আমিই সর্বকালের সেরা স্পিনার। মুরালিধরনও আমার সঙ্গে লড়াইয়ে নেই। আমার ইকোনমিই সেরা । এমনকি সুনীল নারাইনও আমার ধারের কাছে নেই ।
গেইল

Advertisement

৪২ বছর বয়সী এই কিংবদন্তি ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে মোট উইকেট নিয়েছেন ২৬০ টি এবং ফ্রাঞ্চাইজি টি টুয়েন্টিতে নিয়েছেন ৮৩ টি উইকেট।
দীর্ঘ দিন মাঠের বাহিরে থাকা এই ক্রিকেটার ক্রিকেটের নতুন সংস্করণ “সিক্সটি” দিয়ে আবারো মাঠে ফিরছেন ।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট শুরু আগামী বুধবার থেকে। ৬০ বলের এই টুর্নামেন্টে প্রতি দলে থকবেন ৬ জন পুরুষ ও ৩ জন নারী ক্রিকেটার ।গেইল বলেন , অনেক দিন পরে মাঠে ফিরতে পেরে আমি বেশ রোমাঞ্চিত । অভিষিক্ত হওয়ার জন্য মুখিয়ে আছি । আমি খেলাটাকে মিস করেছি।

শাহিন আফ্রিদিকে আগেই সতর্ক করেছিলেন হবু শ্বশুর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.