
এদিকে আত্নগৌরববাদী মনোভাব প্রকাশ করতে গিয়েও বেশ সমালোচিত হচ্ছেন তিনি। সম্প্রতি পতুর্গিজ গণমাধ্যম টিভি আইকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি যেন মেসিকেই ভুলে গিয়েছিলেন। তিনি বলেন, ‘পৃথিবীতে কি আর কোনো ফুটবল খেলোয়াড় আমার চেয়ে বেশি রেকর্ড গড়েছে? আমার জানা নেই অন্তত। আমার মনে হয় না বিশ্বে এমন কোনো ফুটবলার আছে যে আমার চেয়ে বেশি রেকর্ড গড়েছে।’
আবার, ঐ সময় নিজের অবসরের চিন্তাভাবনা নিয়েও কথা বলেছেন তিনি, ‘আমি অবসর নিয়ে ভাবি না। এমনও হতে পারে, সামনের বছরেই ফুটবল ছেড়ে দিলাম। আবার এমনও হতে পারে, চল্লিশ-একচল্লিশ বছর পর্যন্ত খেলা চালিয়ে গেলাম। আমি আসলেই জানি না। আমি খেলাটাকে উপভোগ করি। যত দিন উপভোগ করতে পারব, খেলে যাব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



