
বুধবার (৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব হবে না। আজকে মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হলো। এলএনজি আমদানি, কৃষির সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। আপনারা স্বস্তি পাবেন।’
বাজারে কত দিনের মধ্যে স্বস্তি পাওয়া যাবে? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, স্বস্তি পাবেন। আপনারা একটু অধৈর্য হয়েন না। এ জিনিসটা কিন্তু অনেক কমপ্লেক্স। মনে করেন না মূল্যস্ফীতি বেড়ে গেছে হঠাৎ করে। এটার পেছনে অনেক ফ্যাক্টর আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



