
রবিবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এই আপিল শুনানি শুরু হয়। শুনানিতে প্রথম ১০ জনের মধ্যে ৬ জন মনোনয়ন ফিরে পেয়েছেন।
আপিলে যে ছয়জন মনোনয়ন ফিরে পেয়েছেন, তারা হলেন- টাঙ্গাইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার, যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম হাবিবুর রহমান, জামালপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ জিয়াউল হক জিয়া, নোয়াখালী-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী তালেবুজ্জামান, কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী মোঃ নাসিরুল ইসলাম খান ও ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান।
আপিলে মনোনয়ন বাতিল হয়েছে দুজনের। তারা হলেন—টাঙ্গাইল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী খন্দকার আহসান হাবিব ও জামালপুর-২ আসনের জাকের পার্টির প্রার্থী মোঃ আব্দুল হালিম মণ্ডলের।
প্রথম ১০ জনের শুনানিতে দুজন প্রার্থী অনুপস্থিত ছিলেন। তারা হলেন—যশোর-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী মোঃ আক্তারুজ্জামান ও টাঙ্গাইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহমুদুল ইলাহ। তাদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এ দেশে মানবাধিকার বলে কিছু ছিল না’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



