জিএম কাদের

Advertisement
জুমবাংলা ডেস্ক: সদ্য হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘সরকারের নিয়ন্ত্রণে নির্বাচন হয়েছে। এ নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না।’

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা রংপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘সরকার আমাদের যে কথা দিয়েছিলেন, সেই কথা রাখেননি। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাসে আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। সরকারের নিয়ন্ত্রণে নির্বাচন হয়েছে। এই নির্বাচনে সরকার যেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চেয়েছে, সেখানে সুষ্ঠু করেছে, আর যেখানে চেয়েছে তাদের লোকজনকে জেতাতে সেখানে তারা আমাদের লোকজনকে ভয়ভীতি দেখিয়ে ও জোর করে সিল মেরে হারিয়ে দিয়েছে। সার্বিকভাবে এই নির্বাচন ভালো হয়নি। আমাদের বিশ্বাস এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না।’

তিনি বলেন, আমরা নির্বাচনের দিন অসহায় ছিলাম। সকাল থেকেই বিভিন্ন আসনে সমস্যা নিয়ে কথা বলেছি নির্বাচন কমিশনকে কিন্তু সমাধানের কথা বললেও সমাধান হয়নি। প্রিসাইডিং অফিসারসহ প্রশাসন তাদের পক্ষে কাজ করেছে। ঢাকা-১ আসনে জোর করে সিল মেরে সালমা ইসলামকে হারিয়ে দিয়েছে। কুমিল্লা-১ আসনে আমির হোসেন ভূঁইয়া, জামালপুর-৩ সামসুল ইসলাম লিপ্টন, নরসিংদী ২ রফিকুল ইসলাম, কক্সবাজার-৪, লালমনিরহাট-৩ জাহিদ হাসান, গাইবান্ধা ৩ মইনুল রাব্বী, নারায়ণগঞ্জ-১, রংপুরের ৪ ও ৬ এর আমাদের লোককে মেরে সিল মেরে জোর করে নিয়েছে। আমরা অসহায় হয়ে গেছি। এই সব আসনে আমরা প্রশাসনের কিংবা নির্বাচন কমিশনের কোন সহযোগিতা পাইনি। প্রশাসন নিরপেক্ষ থাকলে আমরা এসব আসনে জয়ী হয়ে আসতাম।

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, আমরা জোটগতভাবে নির্বাচনে অংশ নেইনি এই কথা আমরা অনেক আগে বলছি। সরকার তাদের মিডিয়া দিয়ে জোটের কথা বলে বিভ্রান্ত ছড়ানো হয়েছে। সরকার সমঝোতার কথা বলে, ২৬ আসনে নৌকার প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে। তবে সেই সব আসনে শক্তিশালী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী দিয়ে, তাদের পক্ষে কাজ করেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসনে জয়ী হয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হলেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.