Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার নির্বাচনী আচরণ ভঙ্গের দায়ে ফরিদপুর-৪ আসনের জামায়াতের প্রার্থীকে শোকজ
জাতীয় স্লাইডার

নির্বাচনী আচরণ ভঙ্গের দায়ে ফরিদপুর-৪ আসনের জামায়াতের প্রার্থীকে শোকজ

By Arif ArmanJanuary 9, 20262 Mins Read

আচরণ বিধি ভঙ্গের দায়ে

Advertisement
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি ভঙ্গের দায়ে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

জাতীয় সংসদীয় আসন-২১৪ এলাকার নির্বাচনী অনুসন্ধানী বিচারিক কমিটির সিভিল জজ মোহাম্মদ রুহুল আমিনের স্বাক্ষরিত এই নোটিশ প্রদান করা হয়। এছাড়া আগামী ১৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় সিভিল জজের কার্যালয়ে স্ব-শরীরে হাজির হয়ে ওই প্রার্থীকে লিখিত বক্তব্য প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আবু-জাহের। তিনি বলেন, নির্বাচনী আচরণ ভঙ্গের দায়ে জামায়াতের প্রার্থীকে নোটিশটি দিয়েছেন জাতীয় সংসদীয় আসন-২১৪ এলাকার নির্বাচনী অনুসন্ধানী কমিটি। বিষয়টি আমি সন্ধ্যায় অবগত হয়েছি।

নোটিশে উল্লেখ করা হয়— গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ লঙ্ঘনের দায়ে শোকজ করা হয়েছে। এছাড়া কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়েও ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে তিনি গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন। উক্ত গণসংযোগ ও প্রচারণার একটি ভিডিও গত বুধবার (৭ জানুয়ারি) তারিখে “আলোকিত ভাঙ্গা” নামক ফেসবুক পেইজে পোস্ট হলে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির নজরে আসে।

ভিডিও পর্যালোচনায় দেখা গেছে, সরোয়ার হোসেন ও তার সমর্থকগণ বুধবার নির্বাচনী এলাকাভুক্ত ভাঙ্গা কোর্টপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম চালাচ্ছেন, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি ০৩, ১৮, ২৬, ২৭, ২৮, ৩০ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ১১(খ)(৩)(ক) মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াত প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন বলেন, ‘আমি এখনও নোটিশ হাতে পাইনি, শুধু শুনেছি। আমি কোনো মাইকে প্রচার বা গণসংযোগও করি নাই এবং নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের কোনো কর্মকাণ্ডও করিনি। বিষয়টি নিয়ে আমি লিখিত ব্যাখ্যা দেব।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    প্রধানমন্ত্রী

    এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

    July 15, 2026
    প্রধানমন্ত্রী

    সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

    July 15, 2026
    Rain

    ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

    July 15, 2026

    Latest News

    প্রধানমন্ত্রী

    এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী

    সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

    Rain

    ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

    Storm

    রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

    নাহিদ ইসলাম

    কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

    শিক্ষামন্ত্রী

    এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

    দুইজনের মৃত্যুদণ্ড

    দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

    প্রধানমন্ত্রী

    শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

    ঝড়ের আভাস

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

    Register

    এআইজিআর পদে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa